Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জেল থেকে জামিনে বেরিয়ে প্রেমিকার ভাইয়ের হাতে খুন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:১৩ পিএম

জেল থেকে জামিনে বেরিয়ে প্রেমিকার ভাইয়ের হাতে খুন

জেল থেকে জামিনে বেরিয়ে প্রেমিকার ভাইয়ের হাতে খুন

Advertisement

ঢাকা জেলার ধামরাই উপজেলায় জেল থেকে জামিনে বেরিয়ে প্রেমিকার ভাইয়ের হাতে খুন হয়েছেন ফিরোজ কবির নামে একজন। এ ঘটনায় রোববার (১০ মে) ভোরে পুলিশ প্রেমিকার ভাই জহুরুলকে আটক করেছে।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের দাবি, ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকার জয়নাল আবেদিনের ছেলে জহিরুল ইসলাম (৪২) একই এলাকার শাহজাহানের ছেলে শাহীনকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। রোববার ভোর রাতে তাকে ধামরাইয়ের গাংগুটিয়া এলাকার একটি বাড়ি থেকে  গ্রেফতার করা হয়েছে।

নিহত ফিরোজ কবির ধামরাইয়ের অর্জুন নালাই এলাকার আলহাজ উদ্দিনের ছেলে। নিহত এবং হত্যাকারীর বিরুদ্ধে ধামরাই থানায় মাদক মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের উভয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, মাদককারবার নিয়ে তাদের মধ্যে পূর্ববিরোধ ছিল। একই সঙ্গে জহুরুলের বোনের সঙ্গে প্রেম থাকায় তার পরিবার নিহত ফিরোজের ওপর বিরক্ত ছিল। বিগত ৪-৫ দিন আগেই সে কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসে এবং তার বোনের সঙ্গে ডেটিং করে। শনিবার রাতে তাদের দেখা হলে জহুরুল তার বোনকে উত্ত্যক্ত করা নিয়ে তর্কাতর্কিতে লিপ্ত হয়। একপর্যায়ে জহুরুল তার সহযোগী শাহিনকে নিয়ে ফিরোজকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।

ওসি নাজমুল আরও জানান, শনিবার রাত ১০টার দিকে  ঈদগাহ মাঠের কাছে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে পৌঁছার আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপিকে ইউপি চেয়ারম্যানের চ্যালেঞ্জ

এমপিকে ইউপি চেয়ারম্যানের চ্যালেঞ্জ

চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

পীরের দরবারে যাওয়ার পথে প্রাণ গেল ৩ জনের

পীরের দরবারে যাওয়ার পথে প্রাণ গেল ৩ জনের

৩০ বছর পর প্রথমবার বেদে পল্লীতে ডিসি ফরিদা

৩০ বছর পর প্রথমবার বেদে পল্লীতে ডিসি ফরিদা

ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যা

ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যা

ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, নিহত ২

ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, নিহত ২

আরও পড়ুন

বিয়ে ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

বিয়ে ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

ভুল স্টেশনে নেমে খোয়ালেন ম্যাকবুক, চোরের পিছু নিয়ে রাজশাহীতে জার্মান পর্যটক

ভুল স্টেশনে নেমে খোয়ালেন ম্যাকবুক, চোরের পিছু নিয়ে রাজশাহীতে জার্মান পর্যটক

বার নির্বাচন ঘিরে ফোরামে মারমুখী দুপক্ষ, বিএনপির দুই নেতাকে শোকজ

বার নির্বাচন ঘিরে ফোরামে মারমুখী দুপক্ষ, বিএনপির দুই নেতাকে শোকজ

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম