Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, নিহত ২

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম

ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে ৪টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। 

শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা। তিনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। অন্যজন মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা। তিনি উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। তারা দুজনই ফুফাতো-মামাতো ভাই। এ ঘটনায় প্রাইভেট কারের যাত্রীসহ বাসের ও কাভার্ডভ্যানের ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

সাভার হাইওয়ে পুলিশের ওসি সাওগাত আলম যুগান্তরকে জানান, শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নষ্ট হয়ে যায়। পরে ওই বাসটি সড়কে থেমে গেলে পেছন থেকে আসা একটি প্রাইভেটকার, কাভার্ডভ্যান এবং মোটরসাইকেল হঠাৎ ব্রেক করে। এ সময় মোটরসাইকেলের পেছনে থেকে আসা দ্রুতগতির অন্য একটি স্বাধীন পরিবহণের একটি বাস এসে মোটরসাইকেল, কাভার্ডভ্যান ও প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। এছাড়া নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার

মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার

এমপিকে ইউপি চেয়ারম্যানের চ্যালেঞ্জ

এমপিকে ইউপি চেয়ারম্যানের চ্যালেঞ্জ

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

আরও পড়ুন

বিয়ে ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

বিয়ে ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

ভুল স্টেশনে নেমে খোয়ালেন ম্যাকবুক, চোরের পিছু নিয়ে রাজশাহীতে জার্মান পর্যটক

ভুল স্টেশনে নেমে খোয়ালেন ম্যাকবুক, চোরের পিছু নিয়ে রাজশাহীতে জার্মান পর্যটক

বার নির্বাচন ঘিরে ফোরামে মারমুখী দুপক্ষ, বিএনপির দুই নেতাকে শোকজ

বার নির্বাচন ঘিরে ফোরামে মারমুখী দুপক্ষ, বিএনপির দুই নেতাকে শোকজ

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম