Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেঘনায় দেলোয়ার হত্যার ঘটনায় ২৩ জনকে আসামি করে মামলা

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ০১:২৬ পিএম

মেঘনায় দেলোয়ার হত্যার ঘটনায় ২৩ জনকে আসামি করে মামলা

দেলোয়ার মৃধা। ছবি: যুগান্তর

Advertisement

কুমিল্লার মেঘনা উপজেলায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দেলোয়ার মৃধা (৩৫) হত্যার ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল বাতেন মৃধা বাদি হয়ে ২৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর মধ্যে ১৫ জনের নাম উল্লেখ এবং আরো ৮ জনকে অজ্ঞাত রেখে মামলা করেছেন।

উক্ত মামলায় চন্দনপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো.নাছির উদ্দিন মেম্বারকে প্রধান আসামি করা হয়েছে। 

নিহতের বড় ভাই উপজেলার চালিভাংগা ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানা ওসি শহিদুল ইসলাম। 

মামলার বাদি আব্দুল বাতেন মৃধা বলেন, চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামে আমার জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করে ইউপি সদস্য নাছির উদ্দীন। এতে আমি বলি জমির মাঝখান দিয়ে না নিয়ে এক পাশ দিয়ে নেওয়ার জন্য। এতেই নাছির ক্ষিপ্ত হয়। তারই জেরে ৯ মে (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে আমার ছোট ভাই দেলোয়ার পুরান বাড়ি থেকে নতুন বাড়ি আসার পথে আগে থেকে ওতপেতে থাকা নাছির মেম্বার ও তার শ্যালক হালিমসহ তাদের সহযোগিরা মিলে পরিকল্পিতভাবে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।

মামলার প্রধান আসামি নাছির মেম্বারের ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

মেঘনা থানা ভারপ্রাপ্ত ওসি শহিদুল ইসলাম বলেন, দেলোয়ার হত্যার ঘটনায় তারই বড় ভাই আব্দুল বাতেন মৃধা বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে আরো ৭/৮ জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা করেছেন। আমরা আসামি ধরার জন্য আমাদের একাধিক টিম মাঠে কাজ করছেন।

প্রসঙ্গত, ৯ মে রাত আনুমানিক বারোটায় মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামে  গ্রামীণ রাস্তা নির্মাণকে কেন্দ্র করে চালিভাংগা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মতিন মৃধা এবং চন্দনপুর ইউপি সদস্য ও যুবলীগ নেতা নাছির উদ্দীন গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময়ে দেলোয়ারকে কুপিয়ে হত্যা করে যুবলীগ নেতা নাছির। এসময় নাছির উদ্দীন, হালিম, আব্দুল আজিজ ও মো. কামাল উদ্দিন গুরুতর আহত হয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে হঠাৎ মেজাজ হারালেন পরীমনি

আদালত চত্বরে হঠাৎ মেজাজ হারালেন পরীমনি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম