Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরগুনায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:৫২ পিএম

বরগুনায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

আলম ফিটার। ফাইল ছবি।

Advertisement

বরগুনার পাথরঘাটায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আলম ফিটার (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  সোমবার (১১ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

এর আগে রোববার (১০ মে) বিকালে উপজেলার চরলাঠিমারা গ্রামে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলম ফিটারের সঙ্গে প্রতিবেশী ইলিয়াস, আল আমিন, বেলায়েত ও সাইফুলের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়। কয়েক দিন আগে আলম তার সীমানার ভেতরে থাকা একটি নারিকেল গাছ থেকে ডাব পাড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে ইলিয়াসের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ইলিয়াস ভারি লাঠি দিয়ে আলমের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। 

পরবর্তীতে বরিশাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

নিহতের মেয়ে বলেন, আমাদের সামনেই বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই।

নিহতের ছেলে ফোরকান বলেন, বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি দীর্ঘদিন এলাকায় ছিলাম না। সেই সুযোগে ইলিয়াস ও তার সহযোগীরা বাবার ওপর হামলা চালিয়েছে।

পাথরঘাটা থানার ওসি মো. এনামুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নারিকেল গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আহত অবস্থায় আলম ফিটারকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম