Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:৩১ পিএম

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

Advertisement

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল সোমবার (১১ মে) বিকাল ৫টায় মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

হঠাৎ পরিদর্শনে এসে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনসহ সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।

এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে মতামত গ্রহণ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, নারী ও শিশু ওয়ার্ড এবং বহির্বিভাগ পরিদর্শন করেন। তিনি চিকিৎসকদের রোগীদের প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সব উপজেলায় ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতি করা হবে। গ্রামীণ জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাড়ায় হামলা করতে গিয়ে হত্যা মামলার আসামি নিহত

ভাড়ায় হামলা করতে গিয়ে হত্যা মামলার আসামি নিহত

কালকিনি উপজেলা এনসিপির কমিটি ঘোষণা

কালকিনি উপজেলা এনসিপির কমিটি ঘোষণা

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, মুসলিম হয়ে করতে চান বিয়ে

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, মুসলিম হয়ে করতে চান বিয়ে

কালকিনিতে দফায়-দফায় সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্ব কালকিনিতে দফায়-দফায় সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

শিবচরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বোমা নিক্ষেপের অভিযোগ

শিবচরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বোমা নিক্ষেপের অভিযোগ

বিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম