Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শীতলক্ষ্যায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:৪৩ পিএম

শীতলক্ষ্যায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

স্থানীয় লোকজন ও ডুবুরি দল দীর্ঘ সময় অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।

Advertisement

গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) সকালে উপজেলার সফাইশ্রী এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত মো. নুরুল ইসলাম গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী এলাকার বড় কাকিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় আলাউদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে নুরুল ইসলাম শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ডুবুরি দল দীর্ঘ সময় অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।

সোমবার সকালে উপজেলার সফাইশ্রী এলাকায় শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

কাপাসিয়া থানার ওসি শাহীনুর আলম জানান, নিখোঁজের পর থেকেই তাকে উদ্ধারে চেষ্টা চালানো হয়েছিল। একদিন পর নদীতে তার লাশ ভেসে উঠলে লাশটি শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম