প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, ২ জনকে জরিমানা
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শাহরাস্তিতে শিয়ালের মাংস বিক্রি করার অপরাধে দুইজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ মে ২০২৬) বিকালে ঠাকুরবাজার এলাকায় মাংস বিক্রি অবস্থায় তাদের আটক করেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা দুজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
তারা হলেন- কচুয়ায় আশ্রাফপুর উপজেলার শাহাদাত হোসেন ও মাইন উদ্দিন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা জানান, অভিযুক্ত দুজন কৃষক বিভিন্ন রোগের উপকার হবে জানিয়ে তারা প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করে আসছিল।
