Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জামিনে এসে হামলার শিকার হয়ে হত্যা মামলার আসামির মৃত্যু

Icon

কুমিল্লা উত্তর ও তিতাস প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ০১:২৮ পিএম

জামিনে এসে হামলার শিকার হয়ে হত্যা মামলার আসামির মৃত্যু

আব্দুল লতিফ ভূঁইয়ার (৪৫)। ফাইল ছবি

Advertisement

কুমিল্লার তিতাস উপজেলায় হামলার শিকার হয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা জহির মোল্লা (৩০) হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। 

সোমবার (১১ মে) রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পর অ্যাম্বুলেন্স থেকে থেকে নামানোর সময় আব্দুল লতিফ ভূঁইয়ার (৪৫) মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিককান্দি গ্রামে হামলার শিকার হন তিনি।

আব্দুল লতিফ ভূঁইয়া উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি  গ্রামের মৃত ধনু ভুইয়ার ছেলে । 

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি এলাকার সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সঙ্গে সাইফুল মেম্বারের  লোকজনের আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২২ সালের ৬ ডিসেম্বর দুইপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল হোসেন মোল্লার ছেলে ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো.জহিরুল ইসলাম মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় লতিফ আসামি ছিলেন। জামিনে মুক্ত হয়ে তিনদিন আগে এলাকায় ফেরেন তিনি। 

তিতাস থানা ওসি মো.মমিরুল হক বলেন, ৯৯৯ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় লতিফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পঙ্গু হাসপাতালে পাঠাই। সেখানে চিকিৎসাধীন রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান ওসি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম