Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘স্কুল-কলেজের সামনে বখাটে দেখলেই কঠোর ব্যবস্থা’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৫:৫৮ পিএম

‘স্কুল-কলেজের সামনে বখাটে দেখলেই কঠোর ব্যবস্থা’

ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ পরিদর্শনে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। ছবি: যুগান্তর

Advertisement

মেয়েদের স্কুল-কলেজের সামনে বখাটেদের দেখলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা জেনে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

বুধবার (১৩ মে) দুপুরে নবাবগঞ্জ উপজেলার সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। 

খন্দকার আবু আশফাক বলেন, আমার কাছে অভিযোগ এসেছে মেয়েদের স্কুলে যাওয়া-আসার পথে বখাটেরা ডিস্টার্ব করে। এমনটি তারা স্কুলের সামনে এসে আড্ডা দেয়। এদেরকে আইনের আওতায় আনতে হবে। যে দলেরই হোক এসব বখাটেদের ছাড় দেওয়া যাবে না। এ সময় তিনি উপস্থিত নবাবগঞ্জ থানার ওসিকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জনগণই সব ক্ষমতার উৎস মন্তব্য করে তিনি বলেন, জনগণ আমাদের তাদের শাসক নয়, সেবক হওয়ার জন্য ভোট দিয়েছেন। আমরা শাসক নয়, জনগণের সেবক হয়েই কাজ করতে চাই। 

আবু আশফাক বলেন, তারেক রহমানের মতো একজন সাদামনের মানুষকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি। তিনি সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পছন্দ করেন। তিনি আমাদের শিখিয়েছেন পেছনে না তাকিয়ে সামনে তাকাতে হবে। বিগত সরকার কী করেছে এটা না ভেবে আমরা দেশের জন্য কী করতে পারি- এটা জনগণকে দেখাতে হবে।

এমপি আরও বলেন, দোহার-নবাবগঞ্জে কোনো অপরাধীর স্থান নেই। অপরাধী কোনো দলের হতে পারে না, তাদের পরিচয় তারা অপরাধী। যারা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসার সঙ্গে জড়িত হবে তাদের আইনের আওতায় আনতে হবে। 

এর আগে এমপি বিদ্যালয়ে এলে তাকে ফুল ও নৃত্যের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এ সময় এমপিকে কাছে পেয়ে উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা।

অধ্যক্ষ সিস্টার হিমানী এলিজাবেথ রোজারিও’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া, শিক্ষানুরাগী ডা. রফিকুল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি মো. আবু হানিফ, বান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি সজিবর রহমান ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি ইমরান হোসেন সুজন।

এরপর বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ ও দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বিকালে নারিশা গোডাউনে সরকারি ধান ক্রয় কার্যক্রমেরও উদ্বোধন করেন খন্দকার আবু আশফাক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

এমপিকে ইউপি চেয়ারম্যানের চ্যালেঞ্জ

এমপিকে ইউপি চেয়ারম্যানের চ্যালেঞ্জ

এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...

এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম