Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ক্ষতিগ্রস্ত খামারিকে জামায়াতের গাভী উপহার

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৫:৫৯ পিএম

ক্ষতিগ্রস্ত খামারিকে জামায়াতের গাভী উপহার

ক্ষতিগ্রস্ত খামারিকে গাভী উপহার দিয়েছে জামায়াতে ইসলামী

Advertisement

গাজীপুরের কালীগঞ্জে ক্ষতিগ্রস্ত এক কৃষককে গাভী উপহার দিয়েছে জামায়াতে ইসলামী।

বুধবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমির মো. খায়রুল হাসান ওই খামারির হাতে বাছুরসহ একটি গাভী উপহার হিসেবে তুলে দেন।

সম্প্রতি কালীগঞ্জ উপজেলার নরুন গ্রামের খামারি মো. অহিদুল আলমের গোয়াল ঘরে আগুন লেগে ৪টি গরু পুড়ে মারা যায়। ওই ক্ষতিগ্রস্ত খামারির পাশে এসে দাঁড়ায় সংঘটনটি।

এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা নায়েবে আমির আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের আমির মো. আফতাব উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম, জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন, সাবেক আমির হাফেজ আব্দুস সালাম সেলিম, জামায়াত নেতা মোহাম্মদ আলী, মো. মনির হোসাইন খান, আব্দুল আউয়াল, আব্দুল মোতালিব প্রমুখ।

গাজীপুর মহানগর নায়েবে আমির মো. খায়রুল হাসান বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি হলো অসহায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। মানবতার কল্যাণে কাজ করা। আমরা আজ আনন্দিত এবং মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি ক্ষতিগ্রস্ত অহিদুল আলম ভাইয়ের হাতে একটি গাভী উপহার হিসেবে তুলে দিতে পেরেছি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম