Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শাশুড়ির পরকীয়া ফাঁস করে দেওয়ায় গৃহবধূর চরম পরিণতি

Advertisement

Icon

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৮:১১ পিএম

শাশুড়ির পরকীয়া ফাঁস করে দেওয়ায় গৃহবধূর চরম পরিণতি

Advertisement

সিরাজগঞ্জের শাহজাদপুরে শাশুড়ির পরকীয়া দেখে তা ফাঁস করে দেওয়ায় তাসলিমা খাতুন নামে এক গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের আড়ার  সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর শাশুড়ি রহিমা খাতুন ও পরিবারের অন্য সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।

বুধবার (১৩ মে) সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে এ নৃশংস হত্যার ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

তাসলিমা খাতুন (২২) বৃ-আঙ্গারু গ্রামের মমিনের ছেলে উজ্জ্বল হোসেনের স্ত্রী ও একই গ্রামের তাহের মণ্ডলের মেয়ে।

তাসলিমা খাতুনের বাবা তাহের মণ্ডল ও এলাকাবাসী জানান, ৮ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাসলিমা ও উজ্জ্বলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোভাবেই চলছিল। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে।

সম্প্রতি তাসলিমা খাতুন তার শাশুড়ি রহিমা খাতুনের পরকীয়ার সম্পর্ক দেখে ফেলে পরিবারের সদস্যদের জানান। এতে ক্ষুব্ধ হয়ে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি নির্যাতন শুরু করেন। মঙ্গলবার (১২ মে) রাতে তাসলিমাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের আড়ার  সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেন।

কিন্তু নিহত গৃহবধূর শরীরে নির্যাতনের আলামত দেখে সবার মনে সন্দেহ শুরু হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সত্য ঘটনা ফাঁস হয়ে গেলে স্বামী, শ্বশুর, শাশুড়িসহ পরিবারের সবাই বাড়িঘর ফেলে উধাও হয়ে যায়। এ ঘটনা সবার মাঝে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের গলার দাগ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা নয়। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

নৌকা বাইচে বৈঠা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নৌকা বাইচে বৈঠা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

সেই জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সেই জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সার মজুতের দায়ে জামায়াত নেতাকে অর্থদণ্ড

সার মজুতের দায়ে জামায়াত নেতাকে অর্থদণ্ড

আরও পড়ুন

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম