Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বনরক্ষীদের ওপর হামলা করে হরিণ শিকারিকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

Icon

শরণখোলা প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১১:০৫ পিএম

বনরক্ষীদের ওপর হামলা করে হরিণ শিকারিকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

Advertisement

বনরক্ষীদের ওপর হামলা করে এবং কুপিয়ে হরিণ শিকারিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বন সংলগ্ন চরদোয়ানীর কালিয়ারখাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার দুপুরে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবেরের নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার বিকালে সুন্দরবনের চরখালী বনাঞ্চলের শুয়োরগুদি এলাকায় টহলকালে বনের মধ্যে হরিণ শিকারিদের দেখতে পেয়ে বনরক্ষীরা তাদের ধাওয়া করে। এ সময় বনরক্ষীরা ওই এলাকার চিহ্নিত হরিণ শিকারি কুদ্দুস রাজাকে (৩২) আটক করে। তাকে নিয়ে আসার সময় পথিমধ্যে কতিপয় সন্ত্রাসী ও আটককৃত কুদ্দুস নিজে ধারাল অস্ত্র নিয়ে বনরক্ষীদের ওপর হামলা করে।

একপর্যায়ে চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবের ও বন বিভাগের নৌকাচালক অপূর্ব কুমার সাহাকে কুপিয়ে আহত করে শিকারি কুদ্দুস রাজাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত ২ বনরক্ষীকে শরণখোলা উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শামিনুল হক বলেন, বনরক্ষীদের ওপর হামলার ঘটনায় শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুন্দরবনে বনরক্ষীদের হাতে ১০ জেলে গ্রেফতার, নৌকাসহ কাঁকড়া জব্দ

সুন্দরবনে বনরক্ষীদের হাতে ১০ জেলে গ্রেফতার, নৌকাসহ কাঁকড়া জব্দ

সুন্দরবনে বনদস্যুদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার

সুন্দরবনে বনদস্যুদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম