Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সুন্দরবনে বনরক্ষীদের হাতে ১০ জেলে গ্রেফতার, নৌকাসহ কাঁকড়া জব্দ

Icon

শরণখোলা প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম

সুন্দরবনে বনরক্ষীদের হাতে ১০ জেলে গ্রেফতার, নৌকাসহ কাঁকড়া জব্দ

Advertisement

পূর্ব সুন্দরবনের পৃথক স্থানে বনরক্ষীদের অভিযানে ১০ জেলেকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে তিনটি নৌকাসহ জাল ও বিপুল পরিমাণ কাঁকড়া। গ্রেফতার জেলেদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে এই জেলেদের গ্রেফতার করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা পৃথক পৃথক অভিযান চালিয়ে সুন্দরবনের জোংড়া এলাকায় ২টি নৌকাসহ ৪ জেলে, করমজল এলাকায় একটি নৌকাসহ ৩ জেলে এবং ঢাংমারী এলাকায় নৌকাসহ ৩ জেলেকে গ্রেফতার করেছে। এ সময় ১০টি ক্যারেটে দুই শতাধিক কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে।

গ্রেফতার জেলেরা হলেন- বকুল মল্লিক (৩০), জয়নাল শেখ (২৯), সেলিম মল্লিক (২২), সালাম মল্লিক, এনামুল কবির (৪৩), আবু আনছার শেখ (৩২), জাকারিয়া মল্লিক (৪৮), ইয়াসিন (৪২), কিবরিয়া (৫৫), আনোয়ার গাজী (৭০)। তাদের বাড়ি রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা জারি রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে গ্রেফতার ১০ জেলে সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেফতার জেলেদের কবল থেকে জব্দ করা কাঁকড়া খুলনা ফরেস্ট ঘাটের কাছে রূপসা নদীতে অবমুক্ত করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুন্দরবনে বনদস্যুদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার

সুন্দরবনে বনদস্যুদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার

বনরক্ষীদের ওপর হামলা করে হরিণ শিকারিকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বনরক্ষীদের ওপর হামলা করে হরিণ শিকারিকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম