Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১১:০৬ পিএম

কুমিল্লায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু

Advertisement

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে রাব্বি নামে ছয় মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের শিশু বিভাগের প্রধান মিয়া মঞ্জুর আহমেদ।

নিহত শিশু রাব্বি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গুরগাঁও এলাকার কাউসার আহমেদের ছেলে। হামের উপসর্গ নিয়ে গত ৯ মে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

এ নিয়ে কুমিল্লায় হাম ও হামের উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মিয়া মঞ্জুর আহমেদ বলেন, কুমেক হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে বর্তমানে ৬৯ জন শিশু ভর্তি রয়েছে। আমরা সাধ্য অনুযায়ী তাদের চিকিৎসাসেবা প্রদান করছি।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, এ পর্যন্ত জেলায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫০০ জনে। এর মধ্যে ১০০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

এছাড়া জেলায় এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪৫ জন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম