Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গৃহবধূ গেলেন ‘পেটব্যথা’ নিয়ে হাসপাতালে, চিকিৎসক করলেন ‘সিজার’

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১১:১৫ পিএম

গৃহবধূ গেলেন ‘পেটব্যথা’ নিয়ে হাসপাতালে, চিকিৎসক করলেন ‘সিজার’

Advertisement

চট্টগ্রামে পেটব্যথা নিয়ে চিকিৎসা নিতে যাওয়া এক গৃহবধূকে সিজারিয়ান অপারেশন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) রাতে নগরীর পাহাড়তলী থানাধীন একে খান এলাকায় অবস্থিত আল আমিন হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী জান্নাত সুলতানাকে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করা হয়েছে বলে জানান চিকিৎসক। 

বুধবার (১৩ মে) বিষয়টি জানতে পারেন ভুক্তভোগীর পরিবার।  এ নিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বর্তমানে ওই নারী হাসপাতালের ২৩২ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেট সংলগ্ন এলাকার বাসিন্দা মো. রাকিবের স্ত্রী।

মো. রাকিব বলেন, চার মাস আগে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। সোমবার রাত থেকে আমার স্ত্রীর প্রচণ্ড পেটব্যথা শুরু হলে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাকে নিয়ে আল আমিন হাসপাতালে যাই। সেখানে ডা. নাহিদ সুলতানাকে দেখাই। চিকিৎসক ঘটনা শুনেই আমার স্ত্রীকে দ্রুত আলট্রাসনোগ্রাফি করতে বলেন। রিপোর্ট দেখার পর তিনি জানান, আমার স্ত্রী গর্ভবতী, তবে বাচ্চা জরায়ুর বাইরে রয়েছে। এ অবস্থায় দ্রুত সিজার না করলে বড় ধরনের ক্ষতি হতে পারে।

তিনি আরও বলেন, চিকিৎসক রাতেই সিজার করতে বলেন। পাশাপাশি অপারেশনের জন্য ২৫ থেকে ২৮ হাজার টাকা এবং রক্তের ব্যবস্থা করতে বলা হয়। রাত ১১টার দিকে অপারেশন শেষে চিকিৎসক জানান, কোনো বাচ্চার অস্তিত্ব পাওয়া যায়নি, বরং অ্যাপেন্ডিসাইটিসের কারণে ব্যথা হচ্ছিল।

মো. রাকিবের অভিযোগ, তাৎক্ষণিকভাবে বিষয়টি আমরা বুঝতে পারিনি। এখন দেখছি, পেট কেটে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করা হয়েছে। এতে আমার স্ত্রীর স্বাভাবিক সন্তান জন্মদানের সুযোগ নষ্ট হয়ে গেছে। ওই চিকিৎসক আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন।

এদিকে ঘটনার পর হাসপাতালের সোনোলজিস্ট ডা. রাইসা ফাতিমা ও চিকিৎসক ডা. নাহিদ সুলতানাকে হাসপাতালে পাওয়া যায়নি। বুধবার হাসপাতালে গিয়েও তাদের খোঁজ মেলেনি।

এ বিষয়ে জানতে চাইলে আল আমিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ চৌধুরী বলেন, পেটব্যথার জন্য সিজার অপারেশন করার কথা নয়।  বিষয়টি সংশ্লিষ্ট চিকিৎসক ভালো বলতে পারবেন।

অভিযোগের বিষয়ে ডা. নাহিদ সুলতানা বলেন, আমি এখন রোগী দেখছি। এ বিষয়ে কথা বলতে আমি বাধ্য নই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম