Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তারাগঞ্জে দুই মাথা ও চার চোখের ছাগলছানা প্রসব

Advertisement

Icon

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১১:০৭ পিএম

তারাগঞ্জে দুই মাথা ও চার চোখের ছাগলছানা প্রসব

স্থানীয়দের অনেকেই এটিকে আল্লাহর কুদরত হিসেবে উল্লেখ করেছেন।

Advertisement

রংপুরের তারাগঞ্জে দুই মাথা ও চার চোখবিশিষ্ট ছাগলের ছানা জন্ম নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) বিকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর মহিষখোলা গ্রামের মুক্তারুল ইসলামের পোষা ছাগলটি এমন একটি ছানা প্রসব করে।

স্থানীয়রা জানান, ছাগল ছানাটির শরীরের গঠন স্বাভাবিক থাকলেও জোড়া লাগানো অবস্থায় দুই মাথা ও চার চোখ নিয়ে জন্ম নিয়েছে। অদ্ভুত আকৃতির এ ছানাটি দেখতে স্থানীয় জনতা ভিড় করছেন। স্থানীয়দের অনেকেই এটিকে আল্লাহর কুদরত হিসেবে উল্লেখ করেছেন।

ছাগলের মালিক মুক্তারুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে ছাগল পালন করে আসছেন। তবে এর আগে কখনও এমন অদ্ভুত আকৃতির ছাগল দেখেননি।  ছানাটির সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এমএ ইফতেখারুল ইসলাম বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। এটি একটি জিনগত ত্রুটি। শুধু ছাগল বা গরু নয়, মানুষের ক্ষেত্রেও জিনগত কারণে অস্বাভাবিক জন্ম হতে পারে।  শুনেছি, প্রসব হওয়া ছানাটি সুস্থ রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘দুর্গাপূজায় কাউকে ঘোলাপানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না’

‘দুর্গাপূজায় কাউকে ঘোলাপানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না’

মঠবাড়িয়ায় মাদ্রাসার চার শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ

মঠবাড়িয়ায় মাদ্রাসার চার শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

‘আমি একটি স্থায়ী কাজ চাই, যাতে আর জীবন বাজি রেখে গাছে উঠতে না হয়’

‘আমি একটি স্থায়ী কাজ চাই, যাতে আর জীবন বাজি রেখে গাছে উঠতে না হয়’

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

রংপুরে ৪ খুন আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম