Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের

Advertisement

Icon

টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি, গাজীপুর

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:৫৫ এএম

তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের

Advertisement

টঙ্গীর তুরাগ নদে গোসল করতে গিয়ে এক বন্ধু নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অন্য দুই বন্ধুর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ মে) বিকাল ৫টার দিকে নিখোঁজ দুইজনের লাশ রাত ৮টার দিকে উদ্ধার হয়। 

নিহতরা হলো- ঢাকা জেলার তুরাগ থানার কামার পাড়া সাহেব আলী মাদ্রাসা এলাকার ইদ্রিস আলীর ছেলে ইমরান (১৬) ও তার প্রতিবেশী বন্ধু মো. নোমান (১৩)। 

ইমরানের মামা হালিম মিয়া জানান, ইমরান তার বন্ধুদের সঙ্গে নৌকা যোগে তুরাগ নদীতে গোসল করতে যায়। নোমান নৌকা থেকে নেমে গোসল করার সময় পানিতে তলিয়ে যায়। নোমানকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় ইমরান। এ সময় অন্যরা নৌকায় ছিল। এরপর দুই বন্ধু ইমরান ও নোমান পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ৩ ঘণ্টার বেশি সময় চেষ্টায় দুইজনের লাশ উদ্ধার করে। 

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থল এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে দুইজনের লাশ উদ্ধার করে। লাশ দুটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টঙ্গী নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সিরাজ উদ্দিন যুগান্তরকে বলেন, তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে বিকাল ৫টার দিকে পাঁচবন্ধু মিলে নৌকা যোগে তুরাগ নদে ঘুরতে যায়। এ সময় অসাবধানতাবশত নোমান নৌকা থেকে নদে পড়ে যায়। নোমানকে বাঁচাতে ইমরান নদে ঝাঁপ দেয়। একপর্যায়ে উভয়ে নদের পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর দুইজনের লাশ উদ্ধার করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম