Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১৫০ বছরের প্রাচীন বগুড়া পৌরসভা এখন সিটি করপোরেশন

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:৫৩ পিএম

১৫০ বছরের প্রাচীন বগুড়া পৌরসভা এখন সিটি করপোরেশন

ছবি: সংগৃহীত

Advertisement

উত্তরাঞ্চলের প্রবেশ দ্বার বগুড়ায় ১৮৭৬ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা এখন সিটি করপোরেশন। 

বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় সরকার বিভাগ গেজেট প্রকাশ করায় দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে বগুড়া অবশেষে সিটি করপোরেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ খবরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত গেজেটে জানানো হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ৩(৩) অনুযায়ী বর্তমান বগুড়া পৌরসভা এবং আশপাশের সম্প্রসারিত এলাকা যুক্ত করে নতুন এ সিটি করপোরেশন গঠন করা হয়েছে। নতুন সিটি করপোরেশনের সীমানা ও ওয়ার্ড বিন্যাসও নির্ধারণ করা হয়েছে। 

দেশের ১৩তম এ নতুন সিটি করপোরেশনে মোট ২১টি ওয়ার্ড রাখা হয়েছে। এতে বগুড়া পৌর এলাকার পাশাপাশি সদর উপজেলা ও শাজাহানপুর উপজেলার কয়েকটি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্তর্ভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে, ফুলবাড়ি, নিশিন্দারা, কাটনারপাড়া, সুত্রাপুর, চকবৃন্দাবন, মালগ্রাম, ঠনঠনিয়া, গাড়ামাড়া, মালতিনগর, লতিফপুর, ফুলদীঘি, বেতগাড়ীসহ আরও কয়েকটি অঞ্চল।

এর আগে সম্প্রসারিত এলাকা নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে স্থানীয় বাসিন্দাদের মতামত গ্রহণ করা হয়। পরে মতামত ও প্রশাসনিক প্রতিবেদন পর্যালোচনা করে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। 

স্থানীয়রা আশা করছেন, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়া দীর্ঘদিন ধরেই সিটি করপোরেশন ঘোষণার দাবিতে আলোচনায় ছিল। নতুন এ প্রশাসনিক কাঠামোর মাধ্যমে নগদ ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মান আরও উন্নত হবে।

এদিকে দেশের ১৩তম বগুড়া সিটি করপোরেশন ঘোষণা ও গেজেট প্রকাশ হওয়ার আগে থেকে এর প্রশাসক/মেয়র হওয়ার জন্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত ১০ জন নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন। তারা সামাজিক যোগযোগ মাধ্যমে সরাসরি বা তাদের সমর্থকদের মাধ্যমে সিটির বিভিন্ন এলাকায় ব্যানার টানিয়ে দলীয় হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। কেউ কেউ পছন্দের পত্রিকায় সচিত্র রিপোর্টও প্রকাশ করাচ্ছেন। তাদের অনেকে বিভিন্ন মাধ্যমে লবিং-তদবির শুরু করেছেন। ঢাকায় দৌড়াদৌড়ি শুরু করেছেন।

সম্ভাব্য প্রশাসক বা মেয়র হিসেবে আলোচনায় আছেন, বগুড়া পৌরসভার সাবেক মেয়র, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী তালুকদার বেলাল ও আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। 

এছাড়া জামায়াতে ইসলামীও বগুড়া সিটিতে এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। তবে কার ভাগ্যে এ সম্মানজনক উপদেষ্টা বা মেয়র পদটি অপেক্ষা করছে তা কেবল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম