শিক্ষকদের ওপর হামলার ঘটনায় কৃষক দল নেতা গ্রেফতার
Advertisement
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:৩৩ পিএম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় কৃষক দল নেতা গ্রেফতার।
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় এক কৃষক দল নেতাকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) রাতে উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বিল্লাহকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়টির সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বাদী হয়ে বিএনপির ২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে দুমকি থানায় মামলা করেন।
দুমকি থানার ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, অভিযান চালিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত মোট দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের বিশেষ টিম কাজ করছে।
উল্লেখ্য, উপাচার্যবিরোধী অবস্থান কর্মসূচি চলাকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর বহিষ্কৃত যুবদল নেতা সালাউদ্দিন রিপন শরীফের নেতৃত্বে হামলা চালানো হয়।

-6a06ee6cee0e6.jpg)