Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিছানাকান্দিতে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:৩৯ পিএম

বিছানাকান্দিতে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

শান্ত চন্দ্র বণিক। ফাইল ছবি।

Advertisement

সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে সীমান্তবর্তী বিছানাকান্দি পর্যটন এলাকার জিরো পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শান্ত চন্দ্র বণিক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কীর্তিশ চন্দ্র বণিকের ছেলে। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।

এর আগে শুক্রবার বিকাল ৫টার দিকে বিছানাকান্দির জিরো পয়েন্ট এলাকায় পানিতে নেমে স্রোতের টানে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তসহ শাবিপ্রবির ১১ জন শিক্ষার্থী বিছানাকান্দিতে ঘুরতে আসেন। বিকালের দিকে তাদের মধ্যে পাঁচজন মিলে জিরো পয়েন্টে গোসলে নামেন। একপর্যায়ে স্রোতের টানে শান্তসহ তিনজন পানিতে তলিয়ে যান। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে নৌকা নিয়ে দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ শান্তকে উদ্ধার করতে পারেননি।

খবর পেয়ে স্থানীয় টুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানা পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। পরে ঘটনার প্রায় সাড়ে চার ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্রীদের আলটিমেটাম

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্রীদের আলটিমেটাম

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

সিলেট টেস্ট ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম