Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে আটদিনে ১২ লাশ উদ্ধার, ৭টিই গলাকাটা

Advertisement

মোহাম্মদ মোরশেদ আলম

মোহাম্মদ মোরশেদ আলম

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:১১ পিএম

গাজীপুরে আটদিনে ১২ লাশ উদ্ধার, ৭টিই গলাকাটা

ফাইল ছবি

Advertisement

গাজীপুরে মাত্র আটদিনের ব্যবধানে জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে ১২টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় সাতজনকে গলাকেটে হত্যা করা হয়েছে, চারজন গণপিটুনিতে এবং একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় জেলার সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ মে সকাল থেকে ১৬ মে পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অধিকাংশ ঘটনাই ছিল নৃশংস ও হৃদয়বিদারক। 

সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে ৯ মে সকালে কাপাসিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়নের রাউৎকোনা গ্রামে। সেখানে একই পরিবারের পাঁচ সদস্যকে গলাকেটে হত্যা করা হয়। নিহতরা হলেন-শারমিন খানম (৩৫), তার তিন কন্যা মিম (১৬), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শারমিনের ছোট ভাই রসুল মোল্লা (২২)। হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

স্থানীয়রা জানান, এমন নৃশংস ঘটনা আগে কখনও দেখেননি তারা।

একই দিন সন্ধ্যায় কাপাসিয়ার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান বাজার এলাকায় শিশু ধর্ষণের অভিযোগ তুলে এক বিএনপি নেতাকে সালিসে ডেকে নিয়ে গণপিটুনি দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দুই দিন চিকিৎসাধীন থেকে মারা যান জয়নাল আবেদীন (৬০)। তিনি উপজেলার ফাওগান গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে। 

এর পরদিন ১০ মে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা গ্রামে গরুচোর সন্দেহে তিনজনকে গনপিটুনি দেয় এলাকাবাসি। পরে পুলিশ তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পযায়ক্রমে তিনজনকেই মৃত ঘোষণা করেন। এছাড়া ঘটনার সময় তাদের ব্যবহৃত একটি ট্রাকেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

১২ মে গাজীপুর মহানগরীর গাছা থানার ওঝারপাড়া এলাকায় অটোরিকশাচালক শুভকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তার অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয়। নিহত শুভ নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের আমির মিয়ার ছেলে। পুলিশের ধারণা, ছিনতাইয়ের উদ্দেশেই তাকে হত্যা করা হয়েছে।

একের পর এক হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় ১৪ মে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি এলাকার গজারিবনের ভেতর থেকে আসিফ হোসেন (২১) নামে আরেক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। একই দিনে টঙ্গী পূর্ব থানার মরকুন পূর্বপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ফারুক হোসেন (৩৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

প্রায় প্রতিদিন জেলার কোথাও না কোথাও হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছিনতাই, মাদক, পারিবারিক দ্বন্দ্ব ও সামাজিক অবক্ষয়ের কারণে অপরাধ প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষ করে অটোরিকশাচালকদের লক্ষ্য করে সংঘবদ্ধ অপরাধ চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে মনে করছেন তারা। 

গাজীপুরের কোনাবাড়ী এলাকার বাসিন্দা ও কলেজ শিক্ষক মো. আক্তারুজ্জামান বলেন, মাদক এখন সমাজের বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মাদকের প্রভাবে মানুষ ভয়ংকর হয়ে উঠছে। পাশাপাশি পরকীয়া, পারিবারিক কলহ ও সামাজিক অবক্ষয়ও বাড়ছে। এসব কারণে খুনোখুনির ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

কাপাসিয়ায় ৫ হত্যাকাণ্ড নিয়ে গত বৃহস্পতিবার গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ওই সময় তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাগুলোর অধিকাংশের রহস্য উদঘাটন করা হয়েছে। কয়েকটি ঘটনায় জড়িতদের গ্রেফতারও করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

ধর্ষণের পর রক্তক্ষরণে কলেজছাত্রীর মৃত্যু, প্রধান অভিযুক্ত গ্রেফতার

ধর্ষণের পর রক্তক্ষরণে কলেজছাত্রীর মৃত্যু, প্রধান অভিযুক্ত গ্রেফতার

গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন

গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন

বাসের হেলপার সুজন নিহতের আড়াই বছর পর কাভার্ডভ্যানচালক গ্রেফতার

বাসের হেলপার সুজন নিহতের আড়াই বছর পর কাভার্ডভ্যানচালক গ্রেফতার

ঢামেকের বাথরুমে মিলল নারীর ঝুলন্ত লাশ, পরিচয় নিয়ে যা জানা গেল

ঢামেকের বাথরুমে মিলল নারীর ঝুলন্ত লাশ, পরিচয় নিয়ে যা জানা গেল

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পলায়ন, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৩

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পলায়ন, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৩

আরও পড়ুন

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম