Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শাহজাদপুরে রক্তমাখা চিঠি দিয়ে ডাকাতির হুমকি

Icon

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:২৩ পিএম

শাহজাদপুরে রক্তমাখা চিঠি দিয়ে ডাকাতির হুমকি

সরেজমিন পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।

Advertisement

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামে রক্তমাখা চিঠি দিয়ে ডাকাতির হুমকির ঘটনা ঘটেছে। ঘটনায় শনিবার (১৬ মে) গভীর রাতে সরেজমিন পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রামবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি । 

জানা গেছে, গত কয়েক দিন ধরে টেকুয়াপাড়া গ্রামে চেতনানাশক স্প্রে করে ধারাবাহিক ডাকাতির পর ‘রঘু ডাকাত’ পরিচয়ে গত ৪-৫ দিনে অন্তত ১৫টি বাড়িতে চিঠি পাঠানো হয়। এর মধ্যে স্থানীয় আবু সাঈদের বাড়িতে পাঠানো চিঠিতে রক্তের দাগ পাওয়া যায়। 

চিঠিতে বলা হয়, কালকে আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসব, তাই দরজা খোলা রাখবেন। না খুলে রাখলে জিন্দা খালাস...? ইতি রঘু ডাকাত। 

স্থানীয়রা জানান, ইতোমধ্যে কয়েকটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে লকার ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট এবং প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি ষাঁড় গরু চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি একাধিক বাড়িতে গ্রিল কেটে মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে গবাদিপশু নিয়ে বেশি উদ্বেগে রয়েছেন খামারিরা। অনেকেই নির্ঘুম রাত কাটাচ্ছেন।

পুলিশ সুপার বলেন, পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া একাধিক পুলিশ টিম মাঠে কাজ করছে। গ্রামবাসীর নিরাপত্তায় লাঠি, টর্চলাইট ও বাঁশি সরবরাহ করা হবে। পুলিশ ও গ্রামবাসী সমন্বিতভাবে গ্রামকে নিরাপদ রাখতে কাজ করবে। 

দুস্কৃতকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রেললাইনে আগুন দিয়ে নাশকতা, নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা কারাগারে

রেললাইনে আগুন দিয়ে নাশকতা, নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা কারাগারে

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে বিয়ে করা প্রাইভেট শিক্ষক রাজিবের নেশা

প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে বিয়ে করা প্রাইভেট শিক্ষক রাজিবের নেশা

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সরকারের আশ্বাসে দেশের ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

সরকারের আশ্বাসে দেশের ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

আরও পড়ুন

স্ত্রীকে ফোন করে প্রবাসীর ছেলের আত্মহত্যা

স্ত্রীকে ফোন করে প্রবাসীর ছেলের আত্মহত্যা

ছাত্রী ও শিক্ষিকাকে নিপীড়নের অভিযোগ, দুই শিক্ষক বরখাস্ত

ছাত্রী ও শিক্ষিকাকে নিপীড়নের অভিযোগ, দুই শিক্ষক বরখাস্ত

বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১১

মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম