Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রেললাইনে আগুন দিয়ে নাশকতা, নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা কারাগারে

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

রেললাইনে আগুন দিয়ে নাশকতা, নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা কারাগারে

Advertisement

সিরাজগঞ্জে রেললাইনে টায়ার জ্বালিয়ে নাশকতার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোমবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে সোমবার রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় যমুনা সেতুর পশ্চিমপাড়ে রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫নং ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সয়দাবাদ ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য মো. আশিক হোসেন এবং একই ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য মো. ইমরুল কায়েস। সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার তিনজনের মধ্যে সয়দাবাদ এলাকার দুই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওই রেললাইনে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকতে পারে। এছাড়া সয়দাবাদ এলাকায় মিছিলের সঙ্গেও তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আগুন দেওয়ার ঘটনার পরপরই জড়িতরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পাশের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। তবে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি জহুরুল ইসলাম তালুকদার জানিয়েছেন, কয়েকজন ব্যক্তি রেললাইনে আগুন দিয়ে পালিয়ে গেছেন। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে বিয়ে করা প্রাইভেট শিক্ষক রাজিবের নেশা

প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে বিয়ে করা প্রাইভেট শিক্ষক রাজিবের নেশা

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সরকারের আশ্বাসে দেশের ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

সরকারের আশ্বাসে দেশের ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

আরও পড়ুন

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম