Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রেমের টানে কুড়িগ্রামে চীনা যুবক

Icon

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৭:০৫ পিএম

প্রেমের টানে কুড়িগ্রামে চীনা যুবক

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর বিয়েবন্ধনে আবদ্ধ হন মোরশেদা বেগম ও চীনা যুবক আনহংওয়েই।

Advertisement

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রেমের টানে চীন থেকে ছুটে এসেছেন এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে এক মাসের পরিচয়ের পর প্রেমে জড়িয়ে গত ৯ মে পারিবারিকভাবে ঢাকার একটি আদালতে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা। রোববার (১৭ মে) সকালে উপজেলার ধর্মপুর কালিয়টারী গ্রামে এলে চীনা যুবককে এক নজর দেখতে স্থানীয়দের ভিড় জমে।

এর আগে গত ৩ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় ওই গ্রামের মোরশেদা বেগম ও চীনা যুবক আনহংওয়েইর (৩৯)। মোরশেদা ওই গ্রামের মৃত মোফাজ্জল ও সাহেরা দম্পতির মেয়ে। তিনি ঢাকার সাভারে একটি গার্মেন্টসে কর্মরত। তার পূর্বের সংসারে একটি মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, বিয়ের পর শনিবার প্রথমবারের মতো ওই যুবক শ্বশুরবাড়িতে আসেন। এ সময় তিনি নিজেকে চীনের নাগরিক এবং ওই পরিবারের জামাতা হিসেবে পরিচয় দেন।  

বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। বর্তমানে তারা শ্বশুরবাড়িতেই অবস্থান করছেন। ওই দম্পতি আগামী ৩০ মে চীনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।

চীনা যুবক ওই দেশের ঝাওঝেন, দাতুন টাউন, ডংমিং কাউন্টি প্রদেশ শান ডং নং ০৮৮, ঝাওঝেনতুন গ্রামের মিস্টার আনজিফাং ও মিসেস মেংফেংজিয়াও দম্পতির সন্তান। 

আনহংওয়েই বলেন, আমি মুসলমান এবং সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর মোরশেদাকে বিয়ে করেছি। তাকে আমার পরিবারের সঙ্গে অনলাইনে পরিচয় করিয়ে দিয়েছি। আমি তাকে সুখে রাখতে পারব।

মোরশেদা বেগম বলেন, আমার স্বামী খুবই ভালো মানুষ। আমি তার সঙ্গে সুখে থাকব।

কাশিপুর ইউনিয়ন পরিষদের ধর্মপুর মৌজার ইউপি সদস্য মো. ফেরদৌস আলম জানান, চীনা নাগরিক আসার খবর পেয়ে তিনি ওই বাড়িতে যান এবং উৎসুক জনতার ভিড় দেখতে পান। পরে বিয়ের কাবিননামা দেখেছেন বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়াবাসহ জাসাস নেতা আটক

ইয়াবাসহ জাসাস নেতা আটক

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানও ঋণঝুঁকিতে, চীনে নতুন উদ্বেগ

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানও ঋণঝুঁকিতে, চীনে নতুন উদ্বেগ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম