Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুরবানির হাট কাঁপাবে ৩৫ মণের ‘বাদশা’

Advertisement

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৭:০৭ পিএম

কুরবানির হাট কাঁপাবে ৩৫ মণের ‘বাদশা’

Advertisement

বরিশাল জেলায় এবার গরুর হাট কাঁপাবে বাবুগঞ্জে অস্ট্রেলিয়ান  জাতের বিশাল আকৃতির ষাঁড় গরু ‘বাদশা ’। ষাঁড়টি খামার থেকে বের করতে চারজনের সহযোগিতা লাগে। খামারের মধ্যে এই ষাঁড়টি বিশাল দেহের বলে মালিক নাম রেখেছেন বাদশা।

গরুটির আকার-আকৃতি এবং ওজনে বেশি হওয়ায় জেলার সবচেয়ে বড় গরু বলে দাবি করছেন গরুর মালিক কামরুল ইসলাম। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক ও ৭নং ওয়ার্ডের ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা।

প্রতিদিন দূর-দূরান্ত থেকে নানা বয়সে মানুষ ছুটে আসেন শুধু ষাঁড়টি দেখতে। কেউ ছবি তুলছেন কেউ ভিডিও করছেন।

কামরুল ইসলাম পলাশের বাড়িতে লালিত-পালিত হওয়া বাদশা এখন শুধু একটি কুরবানির পশু নয় বরং বাবুগঞ্জ উপজেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দৈর্ঘ্য সাড়ে সাত ফুট এবং উচ্চতা ৬ ফুটের কালো রংয়ের গরুটি সুঠাম দেহের অধিকারী- সহজে নজর কাড়ে গরুটি। সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক উপায়ে ৫ বছর ধরে এই গরুটি লালন-পালন করা হচ্ছে।

স্থানীয়দের অনেকে বলেছেন, বরিশাল জেলার মধ্যে এত বড় ষাঁড় গরু কোথাও দেখে নাই। খামারের মধ্যে তার রাজত্ব বেশি থাকায় এর নাম রাখা হয়েছে ‘বাদশা ’। ষাঁড় গরুটির ওজন ৩৫ মণ।

খামারি পলাশ আরও বলেন, আমি গরুগুলোকে প্রায় নিজের বাড়ির খড়, গমের ছোলা, ভুট্টা, কুড়া ও ঘাস খাইয়ে বড় করেছি। কোনো মোটা-তাজাকরণ ওষুধ খাওয়াইনি।

তিনি জানান, ৫ বছর ধরে বাদশাকে নিজের সন্তানের মতো বড় করেছেন। নিজ হাতে খাওয়ান গোসল করানো সবই করেন তিনি। এই প্রাণীটির সঙ্গে পরিবারের আবেগ জড়িয়ে গেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার প্রদীপ কুমার সরকার জানান, কামরুল ইসলামের খামারের গরুটি অনেক বড় হয়ে উঠেছে। আমাদের পরামর্শ ও উপদেশ মোতাবেক দেশীয় পদ্ধতিতে গরুটি লালন-পালন করেছেন।

তিনি জানান, উপজেলার ছোট বড় খামারি সংখ্যা ৮৪০ জন। এ বছর কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ১৩ হাজার ৪৮৮টি পশু। উপজেলায় কুরবানির পশুর চাহিদা রয়েছে ১০ হাজার ৫৯৪টি। ফলে ২ হাজার ৮৯৪টি পশু উদ্বৃত্ত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম