Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:১৩ পিএম

কুমিল্লায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু

ফাইল ছবি

Advertisement

কুমিল্লার চৌদ্দগ্রামে হাম আক্রান্ত হয়ে সাজিদ আল নাহিয়ান নামে সাত মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (১৭ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারী। নিহত নাহিয়ান উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সিংরাইশ গ্রামের প্রবাসী ব্যবসায়ী পারভেজ আহমেদ সুমনের ছেলে।

পরিবার জানায়- নাহিয়ানের জ্বর, সর্দি-কাশি শুরু হলে গত ১৪ এপ্রিল চৌদ্দগ্রাম বাজারস্থ একটি প্রাইভেট হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়েটিক ওষুধ খাওয়ানোর পর কিছুটা সুস্থ হয়। এরপর আবারও ১২ মে অসুস্থ হলে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে দুদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা শিশু হাসপাতাল, ন্যাশনাল হেলথ কেয়ার হসপিটাল ও পরে তেজগাঁও ইমপালস হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা-নীরিক্ষা শেষে সাজিদ হামে আক্রান্ত হয়েছে বলে জানা যায়। সর্বশেষ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

নিহতের মামা রাসেল ইনপালস্ হসপিটালের চিকিৎসক মাহবুবুর রহমানের বরাত দিয়ে বলেন, ভাইরাস মারার জন্য শিশুদের হাই অ্যান্টিবায়েটিক দেওয়ায় তারা শারীরিকভাবে কিছুটা ভালো হয়ে পুনরায় বেশি দুর্বল হয়ে পড়ে। এতে শিশুরা বেশি মারা যাচ্ছে। অ্যান্টিবায়েটিক ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। 

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালে প্রতিদিনই সন্দেহজনক হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা করানো হচ্ছে। অবস্থা বেশি খারাপ দেখলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা বা ঢাকায় পাঠানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম