Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কাজ শেষ না হতেই হেলে পড়ল গাইড ওয়াল

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:২৩ পিএম

কাজ শেষ না হতেই হেলে পড়ল গাইড ওয়াল

Advertisement

বগুড়ার ধুনটে নির্মাণকাজ শেষ না হতেই উপজেলা পরিষদের পুকুরপাড়ে নির্মাণাধীন ওয়াকওয়ের গাইড ওয়ালের একাংশ হেলে পড়েছে। রোববার সকালের ওই ঘটনায় জনগণের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। তারা কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা পরিষদের পুকুর ঘিরে গড়ে উঠেছে শিশুপার্ক। কয়েক মাস ধরে পার্কটির উন্নয়ন কাজ চলছে। এ কাজের অংশ হিসেবে পুকুরপাড়ের চারপাশে ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত নেয় উপজেলা পরিষদ। ওয়াকওয়ে নির্মাণের জন্য গাইড ওয়াল প্রয়োজন। এ কারণে ১৯০ ফুট গাইড ওয়াল নির্মাণের কাজ শুরু হয়। এজন্য উপজেলা পরিষদ থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় প্রায় ২৫ লাখ টাকা।

রোববার সকাল ৮টার দিকে পুকুরপাড়ের দক্ষিণ পাশে গাইড ওয়ালের প্রায় ১০ ফুট অংশ পুকুরের দিকে হেলে পড়ে। এতে ঝুঁকিতে রয়েছে প্রায় ১৯০ ফুট দৈর্ঘ্যের গাইড ওয়ালটি। এতে সরকারি অর্থে বাস্তবায়নাধীন প্রকল্পটির গুণগত মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। নিম্নমানের উপকরণ ব্যবহার ও শর্ত না মানার অভিযোগ করেছেন এলাকাবাসীরা। তবে ঢালাইয়ের পর গাইড ওয়াল মজবুত না হতেই বালু ভরাটের কারণে এমনটি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেন, গাইড ওয়ালটি নির্মাণের অন্তত ২৮ দিন পর সড়কে বালু ভরাটের কথা ছিল; কিন্তু এটি নির্মাণের এক সপ্তাহ পার না হতেই বালু ভরাটের কারণে গাইড ওয়াল হেলে পড়েছে। মজবুত না হওয়ার কারণে এমনটি হয়েছে। শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম