Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৪১ পিএম

চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

Advertisement

চাঁদপুরে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরিফ হোসেন বেপারী (৪৩) নামে যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মো. কামাল হোসাইন এ রায় ঘোষণা করেন।

হত্যার শিকার ওয়াসিম বেপারী (২৬) উপজেলার শিকিরচর গ্রামের বেপারী বাড়ির মৃত সাহেব আলী বেপারীর ছেলে। তিনি পেশায় ট্রলিচালক ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরিফ হোসেন বেপারী একই বাড়ির তৈয়ব আলী বেপারীর ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, মিজানুর রহমান ওরফে বালু মিজান পরিবারের সঙ্গে ওয়াসিমের পরিবারের জমিসংক্রান্ত বিরোধ ছিল। ২০২০ সালের ২৯ জুন রাত সাড়ে ১১টার দিকে মিজানুর রহমান ফোন করে ওয়াসিমকে ঘর থেকে ডেকে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বাড়ির পাশের সেচ প্রকল্পের বাঁধের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়। পরদিন সকালে তার লাশের সন্ধান পায় পরিবার।

এ ঘটনায় ওই বছরের ৩০ জুন মতলব উত্তর থানায় ওয়াসিমের মা জাহানারা বেগম (৬০) বাদী হয়ে ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামিরা ছিলেন- তৈয়ব আলী বেপারীর ছেলে মিজানুর রহমান ওরফে বালু মিজান (৪৫), আরিফ হোসেন বেপারী (৪৩), মো. আজাদ বেপারী (৪০), মো. করিম বেপারী (৩৮), মেয়ে সালমা বেগম (২৭) ও একই বাড়ির মোশারফ বেপারীর ছেলে মো. কুদ্দুছ বেপারী (২৫)।

মামলাটির তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় তৎকালীন মতলব উত্তর থানার এসআই মো. আব্দুল আউয়ালকে। তিনি মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩১ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন বলেন, মামলাটি আদালতে চলমান অবস্থায় ২৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য প্রমাণ, মামলার নথিপত্র পর্যালোচনা ও আসামি তার অপরাধ স্বীকার করায় বিচারক তার উপস্থিতিতে এ রায় দেন। অপর আসামিদের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের অপর আইনজীবী ছিলেন হারুনুর রশিদ এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন জাবির হোসাইন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের আড়তে ইলিশের ছড়াছড়ি, মিলছে বড় পাঙাশও

নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের আড়তে ইলিশের ছড়াছড়ি, মিলছে বড় পাঙাশও

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ

১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ

এক দেহে দুই প্রাণ, আলাদা করার স্বপ্ন থমকে আছে দারিদ্র্যে

এক দেহে দুই প্রাণ, আলাদা করার স্বপ্ন থমকে আছে দারিদ্র্যে

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শফিকুর রহমান

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শফিকুর রহমান

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম