Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভ্যান চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:০৪ পিএম

ভ্যান চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ভ্যান চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

Advertisement

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্যান চুরির অভিযোগে দুদু হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ফিল্মি কায়দায় তুলে নিয়ে নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাউসপুর ব্রিজ এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুদু হোসেন উপজেলার আসাননগর গ্রামের মিজানুর রহমানের ছেলে। নিহত যুবক দুই সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে হাউসপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে অন্তরের একটি ভ্যান চুরি হয়।

এলাকাবাসীর দাবি, আলমডাঙ্গা অঞ্চলে চুরি হওয়া ভ্যান ও মোটরসাইকেল সাধারণত কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় বিক্রি হয়। সেই সূত্র ধরে অন্তর কয়েকজন সঙ্গী নিয়ে পোড়াদহে ভ্যানের খোঁজে যান।

অভিযোগ উঠেছে, সেখানে অন্তরদের উপস্থিতি টের পেয়ে দুদু হোসেন (২৩) একটি ভ্যান নিয়ে পালিয়ে যান। এরপর থেকেই তাকে খুঁজতে থাকেন তারা। রোববার সকালে সুমন, আশিক, বায়েজিদ, রফিক ও শাকিলসহ কয়েকজনকে নিয়ে অন্তর যান দুদুর বাড়িতে। সে সময় দুদুর মাকে হুমকি দিয়ে বলা হয়, ‘যেখানেই পাওয়া যাবে, সেখানেই তাকে হত্যা করা হবে।’

স্থানীয়দের অভিযোগ, রোববার রাত ৯টার দিকে সংঘবদ্ধ চক্রটি দুদুকে কুমার নদের আসাননগর ঘাট এলাকা থেকে জোরপূর্বক তুলে হাউসপুর ঈদগাহ মাঠে নিয়ে যায়। সেখানে তাকে ঘিরে চলে নির্মম মারধর। অসহায় যুবকের আর্তচিৎকার রাতের অন্ধকারে মিলিয়ে গেলেও থামেনি নির্যাতন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে আলমডাঙ্গার আনন্দধামের শরিফুল ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা লাশ হাউসপুর বটতলা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

এই নৃশংস ঘটনার পর পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইন নিজের হাতে তুলে নিয়ে এ ধরনের হত্যাকাণ্ডকে চরম বর্বরতা বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। যে কোনো অপরাধের বিচার আইনের মাধ্যমেই হতে হবে। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতা বোরহানকে দল থেকে বহিষ্কার

বিএনপি নেতা বোরহানকে দল থেকে বহিষ্কার

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

সীমান্তের মাঠে বিশাল আকৃতির রাসেল ভাইপার

সীমান্তের মাঠে বিশাল আকৃতির রাসেল ভাইপার

প্রশ্ন ফাঁসের তদন্তে চাঞ্চল্যকর তথ্য, অফিস সহায়ক তুলতেন অপারেটরের বেতন

প্রশ্ন ফাঁসের তদন্তে চাঞ্চল্যকর তথ্য, অফিস সহায়ক তুলতেন অপারেটরের বেতন

ধর্মান্তরিত যুবকের লাশ নিয়ে টানাটানি, কাবিননামা দেখিয়ে স্বামী পেলেন স্ত্রী

ধর্মান্তরিত যুবকের লাশ নিয়ে টানাটানি, কাবিননামা দেখিয়ে স্বামী পেলেন স্ত্রী

চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারের মধ্যে ৪২ জনই বিএনপির নেতাকর্মী

দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারের মধ্যে ৪২ জনই বিএনপির নেতাকর্মী

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম