Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

Advertisement

Icon

সুজানগর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:৫১ পিএম

শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

Advertisement

পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ করে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় স্কুল কর্তৃপক্ষ দ্রুত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ঘটনার পরপরই অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।

অসুস্থদের মধ্যে ১১ শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলো- মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রুপিয়া খাতুন, সায়মা খাতুন, আরাফাত রহমান,  সুমাইয়া খাতুন, জান্নাতুল, আয়েশা সিদ্দিকা, সাবিহা, জান্নাতুল ফেরদৌস, খাদিজা খাতুন ও সোমাইয়া খাতুন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইসহাক জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এর পরপরই একই শ্রেণির অপর ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ সময় স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অসুস্থ শিক্ষার্থীরা জানায়, শ্রেণিকক্ষে প্রথমে উৎকট গন্ধ পাওয়া যায়। এরপরই তাদের মাথা ঘুরছিল, বমিবমি ভাব হচ্ছিল। এরপরই তারা অজ্ঞান হয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. তন্ময় সাহা জানান, প্রচণ্ড গরমসহ অন্য কোনো কারণে একজন অসুস্থ হয়ে পড়লে অন্য শিক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়িয়ে অসুস্থ হয়ে পড়ে।

উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, অসুস্থ শিক্ষার্থীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখাসহ তাদের চিকিৎসার খরচ উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিদ্যালয় বহন করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকান ভাঙচুর, আহত অর্ধশতাধিক

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকান ভাঙচুর, আহত অর্ধশতাধিক

সঙ্গে থেকে নুন-পান্তা খেয়ে জীবন কাটাতে চান মা, ছেলে বললেন- ‘পারব না’

সঙ্গে থেকে নুন-পান্তা খেয়ে জীবন কাটাতে চান মা, ছেলে বললেন- ‘পারব না’

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

ঈশ্বরদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ৭ দিনে হাসপাতালে ভর্তি ১৫ জন

ঈশ্বরদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ৭ দিনে হাসপাতালে ভর্তি ১৫ জন

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম