Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন, যুবক আহত

Advertisement

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:০৬ পিএম

সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন, যুবক আহত

Advertisement

গাজীপুরের টঙ্গীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নাজমিন আক্তার (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর্তমান স্বামী সুজন (৩৩) গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ মে) বিকালে টঙ্গীর পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকার শাহজাহানের বাড়িতে।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠিয়েছে।

ঘটনার পর সাবেক স্বামী জাকির হোসেনকে আটক করেছে এলাকাবাসী।

নিহত নাজমিন আক্তার বরিশালের পটুয়াখালী জেলার গলাচিপা থানার গুলখালি গ্রামের নূর ইসলামের মেয়ে। তিনি দুই মাস আগে পূর্ব আরিচপুর জামাই বাজার শাহজাহানের ভাড়া বাড়িতে বর্তমান স্বামীকে নিয়ে বসবাস করে আসছিলেন।

আশপাশের ভাড়াটিয়ারা জানান, গত কয়েক বছর আগে জাকির হোসেনের সঙ্গে নাজমিনের বিয়ে হয়। ৫-৬ মাস আগে নাজমিন জাকিরকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যান। পরে প্রাইভেটকার চালক সুজনের সঙ্গে নাজমিনের বিয়ে হলে তারা টঙ্গীর পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে জাকির হোসেন নাজমিনের বাসায় গিয়ে তার সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে জাকিরের হাতে থাকা ধারালো ছোরা দিয়ে নাজমিনের পেটে উপর্যুপরি আঘাত করেন। বিষয়টি টের পেয়ে বর্তমান স্বামী সুজন এগিয়ে এলে তাকেও জাকির ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই নাজমিনের মৃত্যু হয় এবং সুজন গুরুতর আহত হন। এলাকাবাসী আহত সুজনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায় এবং ঘাতক জাকিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান বলেন, ঘাতক জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম