অনলাইন জুয়া চক্রের আটক সদস্যরা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে পাবনার আটঘরিয়া থেকে অনলাইন জুয়া চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (২০ মে) উপজেলার দেবোত্তর বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আটঘরিয়া পৌরসভার কন্দর্পপুর মহল্লার আবুল হাশেমের ছেলে শরীফুল ইসলাম সাগর (২২), জালাল হোসেনের ছেলে শান্ত হোসেন (২৫), চক ধলেশ্বর মহল্লার গোলাম সরোয়ারের ছেলে সোহানুর রহমান শাকিব (২২), দেবোত্তর মহল্লার মৃত এমদাদ হোসেন মোল্লার ছেলে আসাদুল ইসলাম (৩২) ও উপজেলার হাপানিয়া গ্রামের ইস্কান্দার আলি প্রামাণিকের ছেলে শরীফুল ইসলাম (৩৬)।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমান জানান, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশে গোপন সাংবাদের ভিত্তিতে ডিবির ওসি রাশিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটকদের কাছ থেকে ৬টি স্মার্টফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটে সক্রিয় আইডি ও লেনদেনের তথ্য পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ই-ট্রানজেকশন অ্যাপসের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য-উপাত্ত জব্দ করা হয়েছে।
তিনি জানান, উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

-6a0dcb2fd7289.jpg)