Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দাউদকান্দি-মেঘনায় আইনশৃঙ্খলা সভা

দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে অপরাধ দমন অপরিহার্য: ড. মোশাররফ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৮:৫৯ পিএম

দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে অপরাধ দমন অপরিহার্য: ড. মোশাররফ

দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে অপরাধ ও অপরাধীদের দমন করা অপরিহার্য। অপরাধী তো শুধুই অপরাধী। সে কোনো দলের কিংবা মতেরই হোক না কেন, কোনো ছাড় নেই। সমাজে আশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমন করতে বর্তমান সরকারের নীতি ‘জিরো টলারেন্স’। জনস্বার্থ বিনষ্টকারী এইসব অপরাধী আইনের ফাঁক-ফোকর দিয়ে যাতে রক্ষা না পায়, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে তিনি (মোশাররফ) দাউদকান্দি ও মেঘনা থানার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশনা দেন। 

বুধবার (২০ মে) কুমিল্লা-১ আসনের মেঘনা উপজেলায় সকালে এবং বিকালে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

ড. মোশাররফ বলেন, পলাতক আওয়ামী লীগ সরকার দু:শাসন, জুলুম নিপীড়ন চালিয়ে দেশের গণতন্ত্র, অর্থনীতিসহ সকল ক্ষেত্র ধ্বংস করে পালিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী অগ্রনায়ক হয়ে ফ্যাসিবাদের ধ্বংসস্তুপ থেকে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। ইনশাআল্লাহ, আগামী দিনে তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসাবে শির উঁচু করে দাঁড়াবে। 

মেঘনার সভায় ইউএনও মৌসুমী আক্তার ও  দাউদকান্দিতে ইউএনও নাছরীন আক্তার সভাপতিত্ব করেন। দুটি সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।  

উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম. এ লতিফ ভূইয়া ও পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা উপ-কমান্ডার মেজবাহ উদ্দিন বায়েজিদ, মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক মো. রমিজউদ্দিন লন্ডনী, সদস্য সচিব এম. এম মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন সরকার ও দিলারা শিরীন প্রমুখ।  

এইসব সভায় বিএনপির নীতিনির্ধারক নেতা ড.খন্দকার মোশাররফ বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের কল্যাণে যুগান্তকারী উন্নয়ন করে। জনগণ নিশ্চিদ্র নিরাপদে, সুখ স্বাচ্ছ্যন্দে জীবন যাপন করতে পারে। এবারও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। মানুষ এইসব কাজের সুফল ইতোমধ্যে পেতে শুরু করেছেন। তিনি কৃষিতে উৎপাদন বাড়াতে শহীদ জিয়ার  প্রবর্তিত কৃষি ও জনবান্ধব প্রকল্প- ‘খাল খনন কর্মসূচি’ আবারও চালু করেছেন। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। তিনি অসহায়, দু:স্থ এবং কৃষক পরিবারের কল্যাণে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ করছেন। তারেক রহমান রাষ্ট্রের প্রচুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে আপামর জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। জনগণও তাকে ঘিরে একটি উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। 

ড. মোশাররফ বলেন, জনগণের স্বার্থরক্ষায় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারী বালুখেকো, চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদকাসক্ত, কিশোর গ্যাং এবং মাদক কারবারিদের শক্ত হাতে প্রতিহত করা হবে। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে মেঘনা উপজেলার কিছু এলাকায় জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত, অবহেলিত রয়েছে। তারা নানা বঞ্চনা ও দুর্ভোগের শিকার। এইসব এলাকায় নতুন রাস্তা ও প্রয়োজনীয় সেতু নির্মাণ করে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। যাতে এই অঞ্চলের মানুষও উন্নয়নের সমান সুযোগ পায়। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের সেবক। সেবার মনোভাব নিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করবেন। নতুবা জনগণের কাছে আপনাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। কোনো প্রকার গাফিলতি কিংবা শৈথিল্য বরদাশত করা হবে না।

মেঘনা উপজেলা সদরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে দুপুরে ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ভুট্টা মাড়াই যন্ত্র, স্প্রেয়ার, এলএলপি এবং ক্যানভাস পাইপ বিতরণ করেন। ড. খন্দকার মারুফ হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৮১তম জন্মদিনে বাবা ড. মোশাররফের জন্য দোয়া চাইলেন খন্দকার মারুফ

৮১তম জন্মদিনে বাবা ড. মোশাররফের জন্য দোয়া চাইলেন খন্দকার মারুফ

ড. খন্দকার মোশাররফের ৮১তম জন্মদিন আজ

ড. খন্দকার মোশাররফের ৮১তম জন্মদিন আজ

দেশে সুস্থ ধারার রাজনীতিতে তারেক রহমানের বিকল্প নেই: ড. মোশাররফ

দেশে সুস্থ ধারার রাজনীতিতে তারেক রহমানের বিকল্প নেই: ড. মোশাররফ

বিএনপির চার নেতার কার কী অবদান

রাষ্ট্রপতি পদে আলোচনা বিএনপির চার নেতার কার কী অবদান

ড. মোশাররফের সভাপতিত্বে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক

ড. মোশাররফের সভাপতিত্বে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক

ফ্যাসিবাদের ধ্বংসস্তুপ থেকে সমৃদ্ধির পথে বাংলাদেশ: ড. মোশাররফ

ফ্যাসিবাদের ধ্বংসস্তুপ থেকে সমৃদ্ধির পথে বাংলাদেশ: ড. মোশাররফ

আরও পড়ুন

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’— পুলিশকে সাবেক শিবির নেতা

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’— পুলিশকে সাবেক শিবির নেতা

ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

পাওনা টাকার বিরোধে মারধর, যুবকের মৃত্যু

পাওনা টাকার বিরোধে মারধর, যুবকের মৃত্যু

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম