Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় বিএনপি নেতাসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:২৩ পিএম

বগুড়ায় বিএনপি নেতাসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ধুনট থানা

Advertisement

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

মথুরাপুর বাজারের মাংস ব্যবসায়ী সাইদুল ইসলাম বাদী হয়ে বুধবার থানায় এ ব্যাপারে অভিযোগ করেছেন।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, ধুনট উপজেলার মথুরাপুর বাজারে স্থায়ী ও অস্থায়ী প্রায় ৪শ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসব ব্যবসায়ী বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী বিক্রি করে থাকেন। গত ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বেপরোয়া হয়ে উঠেন স্থানীয় বিএনপি নেতা রেজাউল ইসলাম ও তার লোকজন। তারা বিভিন্ন সময় মথুরাপুর বাজারের ব্যবসায়ীদের জিম্মি করে টাকা আদায় করতে থাকেন।

এর প্রতিবাদে ব্যবসায়ীরা ধর্মঘট ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

এদিকে গত ১৫ মে বেলা আড়াইটার দিকে মথুরাপুর বাজারের মাংস ব্যবসায়ী উপজেলার গোপালপুর খাদুলী গ্রামের আলতাব আলীর ছেলে সাইদুল ইসলাম ও বেল্লাল হোসেনের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন বিএনপি নেতা রেজাউল ইসলাম ও তার লোকজন। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রেজাউল ইসলাম ক্ষুব্ধ হন। তিনি মাংসের দোকান থেকে ছুরি নিয়ে ব্যবসায়ীদের কোপানোর চেষ্টা করেন। তখন ব্যবসায়ীদের চিৎকারে অন্যরা এগিয়ে এলে রেজাউল ইসলাম ও তার লোকজন পালিয়ে যান।

এ ঘটনায় সাইদুল ইসলাম বুধবার ধুনট থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে উপজেলার অলোয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ও কোষাধ্যক্ষ একই গ্রামের আসাদুল ইসলামসহ আটজনকে আসামি করা হয়েছে।

এ প্রসঙ্গে মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে কোনো চাঁদা আদায় করা হয়নি। প্রতিপক্ষের লোকজন ব্যবসায়ীকে দিয়ে তার বিরুদ্ধে থানায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করিয়েছেন। তিনি অভিযোগের সঠিক তদন্ত দাবি করেছেন।

বুধবার সন্ধ্যায় ধুনট থানার ওসি সাইদুল ইসলাম জানান, ইজারা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। কোনো চাঁদাবাজি হয়নি। তারপরও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম