Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চিতলমারীতে প্রচণ্ড গরমে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

Advertisement

Icon

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:২২ পিএম

চিতলমারীতে প্রচণ্ড গরমে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

ছবি: যুগান্তর

Advertisement

বাগেরহাটের চিতলমারীতে প্রচণ্ড গরমে প্রতিদিন নানা বয়সি মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয় ক্লিনিকগুলোতে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া তীব্র গরমে হিটস্ট্রোকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে বড়বাড়িয়া গ্রামের মিরাজুল ইসলাম (১১), শান্তিপুর গ্রামের রেখা বিশ্বাস (৪৫), আড়ুলিয়া গ্রামের জোনায়েদ (৯), মাঠিভাঙ্গা গ্রামের সিরাজ শেখ (৬৫), মান্দ্রা গ্রামের নাঈম হোসেন (৪৫) ও ভোটেশ্বর গ্রামের ইলা রানীসহ (৩৫) ১৪ জন রোগী ভর্তি রয়েছেন।

পাশাপাশি হিটস্ট্রোকে ১৫ জন ছাত্রী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে অনেকেই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় জানান, এলাকায় বিশুদ্ধ পানির সংকট রয়েছে। এছাড়া প্রচণ্ড গরমে পানিবাহিত বিভিন্ন রোগের পাশাপাশি ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।

তিনি আরও জানান, হামের সন্দেহভাজন যেসব রোগী ভর্তি হয়েছে, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ডায়রিয়ার স্যালাইন মজুত রয়েছে এবং রোগীদের চিকিৎসায় নিয়মিত তদারকি করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাভারত-রামায়ণের পৌরাণিক আবহে ২০১ প্রতিমার পূজামণ্ডপ

মহাভারত-রামায়ণের পৌরাণিক আবহে ২০১ প্রতিমার পূজামণ্ডপ

চুয়েটে ১৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ একাধিক

চুয়েটে ১৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ একাধিক

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

চেতনানাশক স্প্রে মেরে চুরি, প্রাণ গেল সাবেক পুলিশ কর্মকর্তার

চেতনানাশক স্প্রে মেরে চুরি, প্রাণ গেল সাবেক পুলিশ কর্মকর্তার

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম