Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মানিকগঞ্জে গরুবাহী ট্রাক উলটে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৬

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:০১ পিএম

মানিকগঞ্জে গরুবাহী ট্রাক উলটে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৬

Advertisement

মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় গরুবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রহমান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উলটে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ থেকে আটটি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল একটি ট্রাক। ট্রাকে চালক ছাড়াও কয়েকজন যাত্রী ছিলেন। একই সময়ে মানিকগঞ্জ থেকে আরিচাগামী একটি মোটরসাইকেলে তিনজন আরোহী যাচ্ছিলেন।

ভাটবাউর এলাকায় পৌঁছলে ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন অপর দুইজন।

এদিকে ট্রাকটি সড়কের পাশে উলটে গেলে চালকসহ আরও চারজন আহত হন। তবে ট্রাকে থাকা গরুগুলোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন গরুর মালিক মো. জিয়াউর রহমান। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা এলাকার বাসিন্দা।

পরে স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ জানান, দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

এইচআরএসএসের প্রতিবেদন মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম