Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে বিরোধে ছুরিকাঘাত, স্কুলছাত্র নিহত

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:২০ পিএম

সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে বিরোধে ছুরিকাঘাত, স্কুলছাত্র নিহত

আব্দুল্লাহ আল সায়েম মুস্তাকিম। ফাইল ছবি।

Advertisement

বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলায় সমর্থন করা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল সায়েম মুস্তাকিম (১৭) স্থানীয় নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। সে উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি এএফএম আসাদুজ্জামান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ফুটবল খেলা নিয়ে পাশের নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহাদত হোসেনের সঙ্গে মুস্তাকিমের বাগবিতণ্ডা হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মুস্তাকিম তার বিদ্যালয়ের সামনে অবস্থান করছিলেন। এ সময় তাকে একা পেয়ে শাহাদত হোসেন, তার বাবা শাহা আলী ও চাচা লিখন মিয়া হামলা চালান।

লাঠিসোটা দিয়ে মারধরের একপর্যায়ে মুস্তাকিমের পেটে ছুরিকাঘাত করেন শাহাদত। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার সাহা জানান, স্কুলের বাইরে ছুরিকাঘাতে শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়েম মুস্তাকিম নিহত হয়েছেন। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের আত্মীয় ইউসুফসহ অন্য স্বজনরা এ হত্যাকাণ্ডে জড়িত শাহাদত হোসেন, তার বাবা ও চাচাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে ওসি এএফএম আসাদুজ্জামান বলেন, ফুটবল খেলায় সমর্থন দেওয়া নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।  লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

এইচআরএসএসের প্রতিবেদন মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বললেন, ‘বাবা সামলে নেবে’

গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বললেন, ‘বাবা সামলে নেবে’

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম