স্ত্রী ফিরে না আসায় গ্রামপুলিশের আত্মহত্যা
Advertisement
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:৪৮ পিএম
পাইকগাছা থানা
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার পাইকগাছায় মিন্টু গাজী নামে এক গ্রামপুলিশ বিষপানের পর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্ত্রী বাড়ি ছেড়ে যশোর গিয়ে আর ফিরে না আসায় বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার লতা ইউনিয়নের বাহিরবুনিয়া গ্রামে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেছেন।
মিন্টু গাজী (৪০) উপজেলার লতা ইউনিয়নের বাহিরবুনিয়া গ্রামের মৃত কেরামত গাজীর ছেলে। তার তাসিন নামে মাদ্রাসা পড়ুয়া ১৪ বছরের এক ছেলে আছে।
জানা যায়, ৩-৪ মাস আগে মিন্টু গাজীর স্ত্রী বাড়ি থেকে ঝগড়া করে যশোরে চলে গেছেন। আর ফিরে না আসায় ক্ষোভে-দুঃখে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি প্রথমে বিষপান করেন। পরে বিষের যন্ত্রণা নিয়ে মাছ ধরার জন্য ঘেরে দেওয়া নেট গলায় প্যাঁচিয়ে নিজ বসত ঘরের আড়ায় ফাঁস দেন। সেখানেই তার মৃত্যু হয়।
লতা ইউনিয়নের প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী জানান, পারিবারিক কারণে গ্রামপুলিশ এ ঘটনা ঘটাতে পারেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।
থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে পাইকগাছা থানার পরিদর্শক (অপারেশন) জিল্লুর রহমান জানান।
