Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লা মহাসড়কে ১০ কিলোমিটার যানজটে ভোগান্তি

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৮:১১ পিএম

কুমিল্লা মহাসড়কে ১০ কিলোমিটার যানজটে ভোগান্তি

কুমিল্লা মহাসড়কে ১০ কিলোমিটার যানজটে ভোগান্তি

Advertisement

কুমিল্লা মহাসড়কে ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া থেকে টোলপ্লাজা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে কিছুটা কমলেও বিকালের দিকে ফের যানজট শুরু হয়েছে। এতে যাত্রী সাধারণের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। 

এর আগে টানা তিন দিন ভোর থেকে শুরু করে দিনের একটি বড় সময় যানজটের কবলে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।

যাত্রী এবং চালকরা জানান, মহাসড়কে কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকলেও বৃহস্পতিবার ভোর থেকে ঢাকাগামী যানবাহনগুলো ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় এসে যানজটের কবলে পড়ে। ওই এলাকার ১০ কিলোমিটার সড়ক পাড়ি দিতে প্রায় তিন ঘণ্টা সময় অতিবাহিত করতে হয়। এতে যাত্রী সাধারণের চরম ভোগান্তির সৃষ্টি হয়। 

তিশা পরিবহণের ঢাকাগামী যাত্রী আনোয়ার হোসেন বলেন, মহাসড়কে গত তিন দিন ধরে যানজট সৃষ্টি হচ্ছে। বাসে উঠে শুনলাম প্রতিদিন দাউদকান্দি এলাকায় তিন থেকে চার ঘণ্টা যানজটের কবলে পড়ছেন যাত্রীরা। বৃহস্পতিবার ভেবেছিলাম একটু সকাল সকাল বের হলে আরামে ঢাকায় পৌঁছতে পারব; কিন্তু এখন তীব্র যানজটের কবলে পড়েছি, ভ্যাপসা গরমে দুর্ভোগ আরও বেড়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, ভোরে মেঘনা-গোমতী সেতুর কাছাকাছি একটি ট্রাক উল্টে গেলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে মালবাহী এবং পশুবাহী যানবাহনের সংখ্যা বেড়েছে। পাশাপাশি যাত্রীবাহী যানবাহনের চলাচল বেড়েছে। মহাসড়কে যানজট নিরসন এবং শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম