Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে ২৭টি বিপন্ন পরিবার পেল ১ কোটি ১৫ লাখ টাকা

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ১০:৪৮ পিএম

গাজীপুরে ২৭টি বিপন্ন পরিবার পেল ১ কোটি ১৫ লাখ টাকা

এ সময় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের মাঝে চেক হস্তান্তর করা হয়।

Advertisement

গাজীপুরে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে বেঁচে থাকা ২৭টি পরিবারকে এক কোটি ১৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ‘ভাওয়াল সম্মেলন কক্ষে’ আয়োজিত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, একটি সড়ক দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, পুরো পরিবারকে বিপর্যস্ত করে দেয়।

তিনি আরও বলেন, আর্থিক সহায়তা কখনো জীবনের ক্ষতি বা পঙ্গুত্বের চিরস্থায়ী বেদনা মুছে দিতে পারে না। তবে এটি সংকটের এই কঠিন মুহূর্তে পরিবারগুলোকে নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি জোগাবে।

জেলা প্রশাসক বলেন, এই অর্থ কোনো অনুৎপাদনশীল কাজে ব্যয় না করে এমনভাবে ব্যবহার করতে হবে, যাতে তা থেকে স্থায়ী আয়ের পথ তৈরি হয়। তিনি সড়ক দুর্ঘটনা রোধে চালক, শ্রমিক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা এবং রাস্তায় গতি নিয়ন্ত্রণের আহ্বান জানান।

অনুদান পাওয়া খাদিজা আক্তার বলেন, যে চলে গেছে তাকে আর কোনোদিন ফিরে পাব না।  সন্তানের শূন্যতা কি আর টাকা দিয়ে পূরণ হয়? তবে এই কঠিন সময়ে সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে, এতে অন্তত পরিবারের ভবিষ্যৎ নিয়ে একটি অবলম্বন খুঁজে পেয়েছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুন, বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় ব্যক্তিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম