খাল খননকাজে ব্যবহৃত স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
Advertisement
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৬, ০২:০৩ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়িতে সরকারি উদ্যোগে খাল খননকাজে ব্যবহৃত স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২১ মে) মধ্যরাতের কোনো একসময়ে গুইমারায় হাফছড়ি ইউনিয়নের পিলাক খাল খননকাজে ব্যবহৃত স্কেভেটরে আগুন দেয়।
এ বিষয়ে জানতে চাইলে হাফছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পিলাক খাল খনন কমিটির প্রকল্প সভাপতি অংগ্যজয় মারমা বলেন, রাতের আঁধারে কে বা কারা এসে স্কেভেটরটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না। তিনি বলেন, ২৮ এপ্রিল থেকে পিলাক খাল খনন কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে খালের বেশকিছু অংশ খননের কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার রাতে একটি স্কেভেটরে আগুন দেওয়া হয়। আমরা অবশ্যই আইনি ব্যবস্থা নেব।
গুইমারায় থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, আগুন দেওয়ার ঘটনায় দোষীদের খুঁজে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে।
