Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিংগাইরে ২০ টাকা বাকি না দেওয়ায় পান ব্যবসায়ীকে হত্যা

Advertisement

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:১৮ এএম

সিংগাইরে ২০ টাকা বাকি না দেওয়ায় পান ব্যবসায়ীকে হত্যা

Advertisement

মানিকগঞ্জের সিংগাইরে মাত্র ২০ টাকা বাকি না দেওয়াকে কেন্দ্র করে এক পান দোকানদারকে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় শ্রীবাস চন্দ্র সাহার (৫৫) গলা চেপে ধরা ও অণ্ডকোষে লাথি মারার ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার জয়মন্টপ মাছ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শ্রীবাস চন্দ্র সাহার বাড়ি রংপুর জেলায়। তিনি বর্তমানে ঢাকার সাভারের মধ্যেপাড়া এলাকায় বসবাস করতেন।

অভিযুক্ত ইশা মোল্লা উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আফাজউদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, এদিন দুপুরে শ্রীবাস চন্দ্র সাহার কাছ থেকে ইশা মোল্লা ৩০ টাকার পান কেনেন এবং ১০ টাকা পরিশোধ করেন। পরে বাকি ২০ টাকা চাইলে ইশা মোল্লা ক্ষিপ্ত হয়ে প্রথমে তার গায়ে হাত তোলেন। একপর্যায়ে তিনি শ্রীবাস চন্দ্র সাহার গলা চেপে ধরেন এবং অণ্ডকোষে লাথি মারেন। এতে পান বিক্রেতা ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ছোট্ট পান দোকানটিই ছিল তার জীবিকার একমাত্র অবলম্বন। তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে তার জীবন কেড়ে নেওয়া হলো। তারা বলেন, যেখানে সামান্য বাকি টাকার জন্য একজন বৃদ্ধ মানুষকে হত্যা করা হয়, সেখানে মানবতা, বিবেক ও সামাজিক মূল্যবোধ যেন হারিয়ে যাচ্ছে। অপরাধী যেই হোক, তার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। অন্যথায় এমন নৃশংসতা সমাজের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

মানিকগঞ্জ ডিসি মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

বাবার বাড়ি থেকে নাশতা কম আনায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাবার বাড়ি থেকে নাশতা কম আনায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১

সোহরাওয়ার্দী হাসপাতাল শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১

খুলনায় মায়ের সামনেই মেয়ের মাথায় গুলি

খুলনায় মায়ের সামনেই মেয়ের মাথায় গুলি

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম