Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ার জালি টুপি যাচ্ছে বিশ্ব বাজারে

তাহফিজ টুপির ৫০ কোটি টাকা আয়ের সম্ভবনা

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:৪১ পিএম

তাহফিজ টুপির ৫০ কোটি টাকা আয়ের সম্ভবনা

বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার বিভিন্ন গ্রামের নানা বয়সের নারীরা টুপি তৈরি করছেন। ছবি: যুগান্তর

Advertisement

ঈদ, বিশেষ করে রমজানের ঈদে টুপির চাহিদা থাকে বেশি। বছরের অন্যান্য মাসের তুলনায় এ মাসে টুপি বিক্রি হয় সর্বাধিক। সামনেই আসছে ঈদ, পাঞ্জাবীর পাশাপাশী অবশ্যই টুপি চাই। বগুড়ার গ্রামীণ নারীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি এ জালি টুপি এখন দেশের সীমানা ছাড়িয়ে মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত। বাংলাদেশ জালি টুপি অ্যাসেসিয়েশনের কর্মকর্তারা বলছেন, বাজারে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরীম ব্যবহৃত ‘তাহফিজ টুপি’র চাহিদা বেশি। আশা করা হচ্ছে, এ টুপির বাজার ৫০ কোটি টাকা হবার সম্ভবনা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার বিভিন্ন গ্রামের বধু ও অন্যরা সংসারে কাজের শেষে অবসরে নানা সুখ-দুখের আলাপচারিতা করে থাকেন। এ সময় তারা রকমারি হাতের কাজ করে করেন। তাদের নিপুন হাতের ছোঁয়া আর সুতা ও ক্রুশ কাটা এই দু’য়ের মিলিত বন্ধনেই তৈরি হয় রং-বেরংয়ের রকমারি টুপি। এদের পাশাপাশি শিক্ষার্থীরা নিজের হাত খরচ জোগাতে টুপি তৈরি করছেন। টুপি তৈরি করে একেক জন মাসে দেড় হাজার থেকে তিন হাজার বাড়তি আয় করেন।

বগুড়ার শেরপুর উপজেলার কাশিয়াবালা, তালপুকুরিয়া, চকধলী, জয়লা-জুয়ান, জয়লা-আলাদি, কল্যাণী, চক-কল্যাণী ও গুয়াগাছী এবং ধুনট উপজেলার বোহালগাছা, চৌকিবাড়ি, ফড়িংহাটা, কুড়াহাটা, বিশ্বহরিগাছা, চাঁনদার, ভূবনগাতি, চালাপাড়া, পাঁচথুপি, থেউকান্দি ও বাটিকাবাড়িসহ এই দুই উপজেলায় অন্তত ৩০ গ্রামে ৯০০ পরিবার এই টুপি শিল্পের সঙ্গে জড়িত। এলাকার বেপারি রাজু আকন্দ জানান, দুই উপজেলার প্রত্যক্ষ-পরোক্ষভাবে অন্তত পাঁচ লাখ নারী এ পেশার সঙ্গে জড়িত। প্রতিবারের মত এবারো ঈদকে সামনে রেখে এ পেশায় আরও অনেক নারী ও পুরুষ জড়িয়ে পড়েছেন।

তাদের তৈরি রকমারি টুপি দেশের সীমানা পেরিয়ে সূদুর সৌদি আরব, পাকিস্থান, দুবাই, কাতার, ভারতসহ মুসলিম বিশ্বের অনেক দেশেই রপ্তানি হয়। বেশ কয়েকটি দেশে সুনাম কুড়িয়ে আনছে বগুড়ার শেরপুরে তৈরি জালি টুপি। এই সকল টুপি তৈরির সঙ্গে জড়িত পাঁচ লক্ষাধিক নারী শ্রমিক ও শিক্ষার্থী এবং কেনাবেচার জন্য প্রায় ২০০ ব্যাপারি রয়েছে। এই জালি টুপি থেকে প্রায় ৫০ কোটি টাকা বৈদেশিক অর্থ আয় হয়। সেই সাথে ওদের ভাগ্যের সঙ্গে দেশীয় অর্থনীতির চাকাও ঘোরে। কিন্তু এ বছর সুতার দাম বেশি থাকায় চাহিদামত টুপি উৎপাদন হচ্ছেনা। 

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, বগুড়ার শেরপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামের শানু খাতুন, আলেয়া, মর্জিনা বিবি ছোটবেলা থেকেই টুপি বানানোর পেশার সঙ্গে যুক্ত। তাদের মতে, বাড়িতে কর্মহীন হয়ে বসে থাকার চেয়ে কিছু একটা করাই ভাল। এমন ভাবনা এবং বংশীয় ঐতিহ্যকে ধারন করতেই অনেকেই টুপি তৈরি শিল্পের সঙ্গে জড়িয়ে পড়েছেন। ছাতিয়ানি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মিম সুলতানা, একই এলাকার শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন, সুর্বনা ও শিউলি জানান, তারা স্কুল বাড়িতে লেখাপড়ার পাশাপাশি টুপি তৈরি করেন। দিনে একটি টুপি তৈরি করতে পারেন। সেই টুপি বিক্রি হয়, ২৫-৩০ টাকায়। তারা আরো জানান, ৭৫ টাকার সুতা দিয়ে ৮-৯টি টুপি তৈরি হয়। আগে ৬০ টাকার মূল্যের সুতা এখন ৭৫ টাকায় কিনতে হচ্ছে।

কাশিয়াবালা গ্রামের গৃহবধূ ফরিদা পারভিন, শিউলি খাতুন, রুমি, জোৎস্না, আছিয়া প্রমুখ জানান, সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে তারা টুপি বানিয়ে থাকেন। তা থেকে আয়ও মন্দ হয়না। বিশেষ করে রমজান মাসে গ্রামে গ্রামে টুপি তৈরির হিড়িক পড়ে যায়। সবকিছু বাদ দিয়ে গৃহবধূরা টুপি তৈরির কাজ করেন। এ সময় বাড়ির অন্যান্যরাও বাদ থাকেন না। তারা কোন না কোনভাবে ওই কাজে সহযোগিতা করেন। তারা জানান, বিভিন্ন এলাকার বেপারিরা বাড়ি বাড়ি গিয়ে সুতা দিয়ে আসেন। পরে সুতার দাম কেটে রেখে অবশিষ্ট টাকা দিয়ে টুপি কেনেন। 

সোহাগ মিয়া নামে এক বেপারি জানান, ঠিকমত কাজ করলে দিনে সর্বোচ্চ চারটি টুপি বুনোনো সম্ভব। ৭৫ টাকা দামের এক ববিন সুতা দিয়ে ১২টি টুপি তৈরি করে। যা ৪০০ টাকায় বিক্রি করা হয়। বেপারিরা বাড়ি বাড়ি গিয়ে সুতার ববিন দিয়ে আসেন। এ সুতা দিয়ে টুপি তৈরি শেষ হলে নিজেরাই খরিদ করে থাকেন। ১২টি টুপির এক সেট পাইকারি বাজারে ভালো দামে বিক্রি হয়। ওইসব রকমারি টুপি বিভিন্ন মুসলিম দেশে বিক্রি হয়ে থাকে।

বাংলাদেশ জালি টুপি অ্যাসেসিয়েশনের বগুড়া জেলা শাখার সভাপতি জুয়েল আকন্দ বলেন, টুপি বিক্রি করে প্রতি বছর ৫০ কোটি টাকার অধিক বৈদেশিক মুদ্রা দেশে আনেন। করোনার কারণে ব্যবসা থমকে গেলেও পরবর্তীতে ‘তাহফিজ টুপি’ প্রচুর চাহিদা সৃষ্টি হয়। বাজারে এ টুপির চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে।

তিনি বলেন, এ টুপি শিল্পে সরকার থেকে কোনো অনুদান বা সহযোগিতা পাননা। এ শিল্পকে টিকিয়ে রাখতে হলে সরকারকে পাশে দাঁড়াতে হবে। তাছাড়া এ শিল্প ধ্বংস হবে। প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব বঞ্চিত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম