Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হিলি স্থলবন্দরে সাত দিন আমদানি-রফতানি বন্ধ

Advertisement

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৭:৫৮ পিএম

হিলি স্থলবন্দরে সাত দিন আমদানি-রফতানি বন্ধ

ছবি: সংগৃহীত

Advertisement

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা সাত দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ।

তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ও ঈদের ছুটি ব্যতীত বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে কর্তপক্ষ।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে আগামী ২৫ মে সোমবার থেকে শুরু করে ৩১ মে রোববার পর্যন্ত টানা সাত দিন বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ওই সময়ে বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি বন্ধ থাকবে। 

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে বিষয়টি ভারতীয় রফতানিকারকসহ বন্দরের আমদানি-রফতানি সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হয়েছে। 

চিঠিতে আগামী ১ জুন সোমবার থেকে পুনরায় হিলি স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টের কার্যক্রম চালু হবে। এর ফলে ওই দিন থেকে বন্দর দিয়ে পুনরায় দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।  

এদিকে ঈদের ছুটি ব্যতীত বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকবে। এ সময়ে আমদানিকারকরা চাইলে পূর্বের আমদানি করা পণ্য খালাস নিতে পারবেন বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষ্যে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রমের কোনো বন্ধ নেই। যথারীতি প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশের মাঝে যাতায়াত করতে পারবেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

যুগান্তরে প্রতিবেদন প্রকাশ দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

আধুনিকায়ন হচ্ছে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা, কেনা হবে ৩০ ইঞ্জিন

আধুনিকায়ন হচ্ছে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা, কেনা হবে ৩০ ইঞ্জিন

দিনাজপুর শিক্ষা বোর্ডের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

দিনাজপুর শিক্ষা বোর্ডের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

সার সংকটের পর এবার বৃষ্টিতে সর্বনাশ, ডুবল আগাম আলু-ফুলকপি

সার সংকটের পর এবার বৃষ্টিতে সর্বনাশ, ডুবল আগাম আলু-ফুলকপি

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ফের পুরোপুরি বন্ধ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ফের পুরোপুরি বন্ধ

আরও পড়ুন

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

যশোরে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

যশোরে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম