Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীতাকুণ্ডে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৫:৫৫ পিএম

সীতাকুণ্ডে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

স্থানীয় এক ব্যক্তি লাশটি খালের মুখে একটি গাছের সঙ্গে আটকে থাকতে দেখে উদ্ধারকর্মীদের জানান।

Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর গুলিয়াখালী সমুদ্র সৈকতে নিখোঁজ এক পর্যটকের লাশ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত মো. রিফাতুল ইসলাম (১৯) সৈকতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন।

রোববার (২৪ মে) সকাল ৯টার দিকে স্থানীয়রা লাশটি খালের মুখে ভাসতে দেখে ডুবুরি দলকে জানায়। পরে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও প্রশাসনের সদস্যরা মিলে লাশটি উদ্ধার করেন।

নিহত রিফাতুল কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার খাইরুল ইসলামের ছেলে এবং গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কুমিল্লা থেকে পাঁচজন যুবক উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান। এ সময় স্থানীয়দের সহযোগিতায় চারজনকে উদ্ধার করা গেলেও রিফাতুল নিখোঁজ হন। 

ঘটনায় সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম উদ্ধার তৎপরতা চালায়। রাত হয়ে যাওয়ায় অভিযান সমাপ্ত করা হয়।

পরদিন রোববার সকালে ডুবুরি টিম পুনরায় উদ্ধারকাজ শুরু করে। তবে লাকি আহমেদ খান নামে স্থানীয় এক ব্যক্তি লাশটি খালের মুখে একটি গাছের সঙ্গে আটকে থাকতে দেখে উদ্ধারকর্মীদের জানান। পরে কুমিরা ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা লাশটি উদ্ধার করে নিয়ে আসেন। নৌবাহিনীর কর্মকর্তা মো. আবদুল্লাহ বলেন, সমুদ্রে নিখোঁজ পর্যটকের লাশটি খালের মুখ থেকে উদ্ধার করা হয়েছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন বলেন, শনিবার বিকালে এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নিই। রাত হয়ে যাওয়ায় অভিযান সমাপ্ত করা হয়। রোববার সকালে আবার অভিযান শুরু করলে সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেফতার

বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেফতার

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

নোয়াখালীতে লাশ নিয়ে ৭০ কিলোমিটার পাড়ি!

নোয়াখালীতে লাশ নিয়ে ৭০ কিলোমিটার পাড়ি!

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম