Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে অগ্নিকাণ্ডে ১১ ভাড়াটিয়ার সহায়-সম্বল পুড়ে ছাই

Advertisement

Icon

জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:৫০ পিএম

গাজীপুরে অগ্নিকাণ্ডে ১১ ভাড়াটিয়ার সহায়-সম্বল পুড়ে ছাই

গাজীপুরে অগ্নিকাণ্ডে ১১ ভাড়াটিয়ার সহায়-সম্বল পুড়ে ছাই

Advertisement

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা প্যান্টেক্স মোড় এলাকায় অগ্নিকাণ্ডে ১১টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। রোববার বিকালে স্থানীয় হাফিজ উদ্দিনের ভাড়া দেওয়া একটি বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে ভাড়াটিয়া পরিবারের সহায়-সম্বল হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ করেই বাড়িটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন প্রতিটি কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় অধিকাংশ ভাড়াটিয়া কর্মস্থলে থাকায় ঘরগুলো তালাবন্ধ ছিল। ফলে শুরুতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাড়ির মালিক হাফিজ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে ১১টি কক্ষের ভাড়াটিয়াদের নগদ অর্থ, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার দাবি, গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

ভাড়াটিয়ারা জানান, আমরা আমাদের কর্মস্থলে কাজ করছিলাম, হঠাৎ খবর আসে আমাদের ভাড়া বাসায় আগুন লাগে। পরে বাসায় গিয়ে দেখি আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারি নাই। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি।

এ বিষয়ে গাজীপুরের রাজেন্দ্রপুর–চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ১০ থেকে ১১টি কক্ষ পুড়ে যায়।

তিনি আরও জানান, স্থানীয়রা প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার কথা বললেও পরে যাচাই–বাছাই করে দেখা যায়, ওই কক্ষে লোকজন অবস্থান করছিল। সাধারণত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা লিকেজ থেকে আগুনের সূত্রপাত হলে লোকজন আহত হওয়ার ঘটনা ঘটে; কিন্তু এমন কিছু পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম