Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লাকসামে ৩ ছাত্রীকে হয়রানির অভিযোগে অটোচালককে কারাদণ্ড

Advertisement

Icon

লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:৫৩ পিএম

লাকসামে ৩ ছাত্রীকে হয়রানির অভিযোগে অটোচালককে কারাদণ্ড

Advertisement

লাকসামে একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ৩ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অটোরিকশাচালক আমির হোসেন নামে (৩০) একজনকে এক মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ মে) দুপুরে লাকসাম রেলওয়ে জংশন বাজারে এ ঘটনাটি ঘটে।

দণ্ডপ্রাপ্ত আসামি অটোরিকশাচালক আমির হোসেন পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার মিতল্লা গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ৩ ছাত্রী প্রাইভেট পড়ে একটি অটোরিকশা করে বাড়ি যাচ্ছিল। এ সময় অটোরিকশাচালক তাদের যৌন হয়রানি করে। পরে ওই ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে স্থানীয় লোকজন অটোরিকশাচালককে আটক করে উপজেলা প্রশাসনে সংবাদ দেন। সংবাদ পেয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা এবং লাকসাম থানার ওসি কাজী কামরুন নাহার লাইলী ঘটনাস্থলে পৌঁছেন।

সূত্র জানায়, ওই তিন ছাত্রী এবং অভিযুক্ত অটোরিকশাচালককে ইউএনও জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে ইউএনও নার্গিস সুলতানা তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত অটোরিকশাচালককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের কারাদণ্ড প্রদান করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত অটোরিকশাচালকের কাছ থেকে ৭ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন এবং ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

এ ব্যাপারে রোববার বিকালে লাকসাম থানার ওসি কাজী কামরুন নাহার লাইলী বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি আমির হোসেনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম