Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাজেকে বজ্রপাতে শিশুর মৃত্যু, একই পরিবারের ৬ জন আহত

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৭:০৯ পিএম

সাজেকে বজ্রপাতে শিশুর মৃত্যু, একই পরিবারের ৬ জন আহত

Advertisement

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে তিন মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।  এ ঘটনায় একই পরিবারের ছয়জন আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে সাজেক ইউনিয়নের ভাইবাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সবাই নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় ঘরের ওপর বজ্রপাত হয়। এতে ঘরে থাকা তিন মাস বয়সি শিশু উজ্জ্বল ঘটনাস্থলেই মারা যায়।

আহতরা হলেন- মৃত শিশুর বাবা নয়ন চাকমা (২৫), মা রেশমি চাকমা (২০), দাদা প্রদীপ রঞ্জন চাকমা (৫০), দাদি মায়ারানী চাকমা (৪৫), চাচা জেরিং চাকমা (১৮) ও নিঝুম চাকমা (১৫) আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা। তিনি বলেন, ওই সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন।  এ সময় ঘরের ওপর বজ্রপাত হয়।  এতে শিশুটির মৃত্যু হয় এবং ছয়জন আহত হন। 

পরে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, বজ্রপাতে এক শিশু মারা গেছে। আহতরা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম