বিপুল রহমান
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার মোকামতলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে বিপুল রহমান (২৪) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলা সদরের মোকামতলায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার বিকালে হাইওয়ে পুলিশ কুন্দাহারহাট থানার ওসি হাফিজার রহমান এ তথ্য দিয়েছেন।
বিপুল রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তিনি রায়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। মোকামতলায় একটি মোবাইল সিম কোম্পানিতে চাকরি করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিপুল রহমান রোববার রাত ৮টার দিকে পার্শ্ববর্তী মোকামতলা উপজেলার মোকামতলায় মহাসড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে বিপুল রহমান ঘটনাস্থলেই মারা যান।
হাইওয়ে পুলিশ কুন্দাহারহাট থানার ওসি হাফিজার রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ছাত্রদল নেতা বিপুল রহমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
