Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট

ঘরমুখো যাত্রীদের ভিড় ফেরিতে, বৃষ্টিতে ভোগান্তি চরমে

Advertisement

Icon

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৫:৪৬ পিএম

ঘরমুখো যাত্রীদের ভিড় ফেরিতে, বৃষ্টিতে ভোগান্তি চরমে

ঘরমুখো যাত্রীদের ভিড় ফেরিতে, বৃষ্টিতে ভোগান্তি চরমে

Advertisement

বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আযহা। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষ গত কয়েকদিন ধরে বাড়ি ফিরছেন। 

এ ক্ষেত্রে রাজধানী ঢাকাসহ আশপাশ অঞ্চলের মানুষজন ঘরে ফেরার ক্ষেত্রে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহার করছেন।

এতে করে গত দুই-তিনদিন ধরে ঘাট এলাকায় উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রশাসনের কঠোর অবস্থানের কারণে ঘাট এলাকায় তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না। 

দৌলতদিয়া ঘাট বাড়তি যানবাহনের চাপ সামলাতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীদের জন্য বাড়তি বেশ কয়েকটি কাউন্টার খোলা হয়েছে। প্রতিটি কাউন্টারের সামনে টানানো ভাড়ার তালিকা অনুযায়ী যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করতে দেখা যায়। 

তবে টার্মিনালে পর্যাপ্ত যাত্রী ছাউনির অভাবে মঙ্গলবার দীর্ঘসময় ভারি বৃষ্টিতে বহু যাত্রী ভিজে গিয়ে দুর্ভোগের শিকার হন।

সরেজমিন মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায় পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে অসংখ্য মানুষের ভিড়। সেইসঙ্গে কিছু যাত্রীবাহী বাসের সঙ্গে অধিকাংশই ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল।

ঘরমুখো এসব যাত্রীদের সঙ্গে কথা হলে তারা জানান, নদীতে বৈরি আবহাওয়া চলছে। লঞ্চে পারাপার অনেকটাই ঝুঁকিপূর্ণ। তাই ঝুঁকি এড়াতে ফেরিতে পারাপার হওয়াই উত্তম।

ঢাকা হতে আসা কুষ্টিয়ার মিনারুল ইসলাম ও মাগুরার দেবাশিস বিশ্বাস জানান, তারা বৈরি আবহাওয়ার কারণে লঞ্চে নদী পার না হয়ে পরিবার পরিজন নিয়ে ফেরিতে পাটুরিয়া ঘাট হতে নদী পার হয়ে আসলেন। ফেরি উত্তাল পদ্মা নদী পারাপারে অধিকতর নিরাপদ।

এদিকে কালবৈশাখী ঝড় ও বৈরি আবহাওয়ার কারণে মঙ্গলবার বেলা সোয়া ১১টা এক ঘণ্টার মতো দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এ সময় দৌলতদিয়া ঘাট এলাকায় কুরবানির পশুবাহী অনেকগুলো ট্রাক ঘাটে আটকা পড়ে দুর্ভোগের শিকার হন। পর্যাপ্ত আশ্রয়ের ব্যবস্থা না থাকায় প্রবল বৃষ্টির মধ্যে দৌলতদিয়া বাস টার্মিনালে অনেক যাত্রী খোলা আকাশের নিচে থেকে ভিজে যান। নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, মঙ্গলবার বেলা ১১টার পর থেকে নদী অববাহিকায় ঝড়ো হাওয়া শুরু হয়। পরে বৃষ্টি ও ঝড়ের তীব্রতায় নদী উত্তাল হয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহন বোঝাই করে ফেরিগুলো পন্টুনে বেঁধে রাখা হয়। ঘাট এলাকার মহাসড়কে যানবাহনের কিছু সারি সৃষ্টি হয়। তবে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে বলে তিনি জানান।

দৌলতদিয়া ৭ নং ঘাটে কর্মকর্তা নৌ-পুলিশের এসআই মো. আবুজর গিফারি জানান, ঘাটে যাত্রীদের নিরাপত্তায় তারা কাজ করছেন। আজ আবহাওয়া অনেকটা বৈরি হওয়ার কারণে অসংখ্য যাত্রী ফেরিতে নদী পাড় হয়ে আসছে। এতে তারা অধিকতর নিরাপত্তা বোধ করছেন। যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য ফেরিঘাটে অ্যাপ্রোচ সড়কের একপাশ দিয়ে শুধুমাত্র যাত্রীদের চলাচলের জন্য আলাদা লেন তৈরি করা হচ্ছে। সেখান দিয়ে চলাচল করতে এবং নির্দেশনা অনুযায়ী ফেরিতে যানবাহন উঠানামার সময় নিরাপত্তার স্বার্থে যাত্রীদের বাস হতে নেমে যেতে তারা উদ্বুদ্ধ করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

কলেজছাত্র রোহান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

কলেজছাত্র রোহান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

আমবাগানে পড়ে ছিল অবিস্ফোরিত ৪২ ককটেল

আমবাগানে পড়ে ছিল অবিস্ফোরিত ৪২ ককটেল

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

তীব্র স্রোতে পন্টুনের ফিঙ্গার ভেঙে ঘাট বন্ধ, দৌলতদিয়ায় ২ কিলোমিটার যানজট

তীব্র স্রোতে পন্টুনের ফিঙ্গার ভেঙে ঘাট বন্ধ, দৌলতদিয়ায় ২ কিলোমিটার যানজট

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম